এআই সংযোজনে আরও শক্তিশালী এক্সেল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১৬:২০

এআই সংযোজনে আরও শক্তিশালী এক্সেল
ছবি : পিসি ওয়ার্ল্ড

মাইক্রোসফটের জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনে আরও শক্তিশালী হয়ে উঠছে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, এক্সেলকে শুধু ডেটা ব্যবস্থাপনার টুল হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে মাইক্রোসফট কোপাইলট, যা ব্যবহারকারীদের জটিল বিশ্লেষণ সহজ করে দেবে।

বিশেষজ্ঞরা বলছেন, এতে নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের ব্যবহারকারীর জন্য এক্সেল ব্যবহার আরও কার্যকর হবে। ফলে ব্যবসা, গবেষণা ও দৈনন্দিন বিশ্লেষণমূলক কাজে সফটওয়্যারটির গুরুত্ব আরও বাড়বে।

সাধারণ ভাষায় বিশ্লেষণের সুযোগ

নতুন এআই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণ ভাষায় সমস্যার বর্ণনা দিলেই এক্সেল প্রয়োজনীয় বিশ্লেষণ তৈরি করতে পারবে। জটিল ফর্মুলা বা ডেটা মডেল তৈরি না করেও ব্যবহারকারীরা দ্রুত ফলাফল পেতে পারবেন

কোপাইলটে সময় ও পরিশ্রম সাশ্রয়

এক্সেলের অনেক উন্নত ফিচার থাকলেও সেগুলো ব্যবহার করা সবার জন্য সহজ নয়। কোপাইলট এই সীমাবদ্ধতা দূর করে ব্যবহারকারীদের দ্রুত সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করবে। একই সঙ্গে এটি সময়ও সাশ্রয় করবে।

সমস্যা শনাক্তের পাশাপাশি সমাধান

এতদিন এক্সেল মূলত ডেটা বিশ্লেষণের মাধ্যমে সমস্যা চিহ্নিত করতে সাহায্য করত। এখন এআইয়ের মাধ্যমে সম্ভাব্য সমাধানও তুলে ধরতে পারবে, যা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখবে।

ভিন্ন ব্যবহারকারীর জন্য ভিন্ন অভিজ্ঞতা

মাইক্রোসফট এমন একটি ব্যবস্থা তৈরি করছে, যেখানে ব্যবহারকারীরা চাইলে নিজে বিশ্লেষণ করতে পারবেন অথবা পুরো কাজটি এআইয়ের ওপর ছেড়ে দিতে পারবেন। এতে নতুন ব্যবহারকারীদের জন্য এক্সেল আরও সহজ হবে, আবার অভিজ্ঞদের জন্যও কাজের গতি বাড়বে

তবে আপাতত এক্সেল নিজে থেকে কোনো পদক্ষেপ নেবে না। এটি বিশ্লেষণ ও পরামর্শ দেবে, আর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থাকবে ব্যবহারকারীর ওপরই।

সূত্র : পিসি ওয়ার্ল্ড

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন