বৈশ্বিক বিভ্রাটের পর মাইক্রোসফটের তিন সেবা সচল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৭:১৫

বৈশ্বিক বিভ্রাটের পর মাইক্রোসফটের তিন সেবা সচল

বৈশ্বিক বিভ্রাটের পর মাইক্রোসফটের মাইক্রোসফট ৩৬৫, আউটলুক, টিমস ও কোপাইলট সেবা পুরোপুরি সচল হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের কারণে যেসব গ্রাহক ও অঞ্চলে সেবা বন্ধ ছিল, সেখানেও আবার সংযোগ চালু করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নেটওয়ার্ক পরিবর্তনের পর হালনাগাদ কার্যক্রম চলার সময় একটি কারিগরি ত্রুটি থেকে এই বিভ্রাটের সূত্রপাত। সমস্যার মূল কারণ শনাক্ত করে সমাধান করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এআই এজেন্টও এই ঘটনার জন্য দায়ী নয়।

পর্যায়ক্রমে সেবাগুলো চালু করায় পুরোপুরি স্বাভাবিক হতে বেশি সময় লেগেছে বলে জানিয়েছে মাইক্রোসফট। পুনরুদ্ধার কার্যক্রমের সময় এক্সচেঞ্জ অনলাইন ই-মেইল সেবার কিছু সার্ভার স্বয়ংক্রিয় পরীক্ষার সময় অকার্যকর হয়ে পড়ে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে ভারতে প্রথম সমস্যার খবর পাওয়া যায়। সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে অভিযোগ জমা পড়ে। তবে এতে মোট কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন