অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মতি না নেওয়ার অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৮৮৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।
অভিযোগের কেন্দ্রে রয়েছে ফেসবুকের ‘গ্যালারি সাজেশন’ সুবিধা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্টের পরামর্শ হিসেবে দেখতে পান। তবে ইতালির নিয়ন্ত্রক সংস্থার দাবি, এ সুবিধার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট অনুমতি নেওয়া হয়নি এবং তথ্য ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়নি।
প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর বিষয়টি বিবেচনায় নিয়ে জরিমানার অঙ্ক নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মেটা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আপিল করার ঘোষণা দিয়েছে। কেন এই জরিমানা? ফেসবুকের কোন ফিচার নিয়ে আপত্তি? আর ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহারে সম্মতির গুরুত্ব কতটা?