অ্যাপল টিভি ৪কে-তে ইউটিউব সমস্যার সহজ সমাধান

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪

অ্যাপল টিভি ৪কে-তে ইউটিউব সমস্যার সহজ সমাধান

অ্যাপলের নতুন অ্যাপল টিভি ৪কে ডিভাইসে ইউটিউব অ্যাপ চালু করতে গিয়ে সমস্যায় পড়ছেন কিছু ব্যবহারকারী। ভিডিওর বদলে ডিভাইসের ডিসপ্লেতে কালো পর্দা ও কিউআর কোড দেখা যাচ্ছে। কোথাও আবার ‘এই ডিভাইসে ইউটিউব এখনো পাওয়া যাচ্ছে না’ বার্তা অথবা অ্যাপটি পরীক্ষামূলক ব্যবহারের জন্য, সাধারণ ব্যবহারের জন্য নয় বলে সতর্কবার্তা দেখাচ্ছে।

১৩ নভেম্বর নতুন অ্যাপল টিভি ৪কে বাজারে আনার পর এ সমস্যা দেখা দিয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নিউজবাইটসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা টিভিওএস ২৭.২ সংস্করণে হালনাগাদ করা এবং ডিভাইস পুনরায় চালু করেও সমস্যার সমাধান পাননি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদক টম ওয়ারেন জানিয়েছেন, ইউটিউব অ্যাপ মুছে ফেলে আবার ইনস্টল করলেই সমস্যার সমাধান হচ্ছে।

এ ধরনের সমস্যা থাকলেও অ্যাপল টিভি ৪কে-কে অন্যতম সেরা স্ট্রিমিং ডিভাইস হিসেবে বিবেচনা করছেন দ্য ভার্জের আরেক প্রতিবেদক জন হিগিনস। তবে অন্যান্য স্ট্রিমিং ডিভাইসের তুলনায় এর দাম বেশি বলেও উল্লেখ করেছেন তিনি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন