ম্যাকবুকে ‘রাইট ক্লিক’ সুবিধা চালু করার সহজ উপায়

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১৬:২০

ম্যাকবুকে ‘রাইট ক্লিক’ সুবিধা চালু করার সহজ উপায়

উইন্ডোজ কম্পিউটার থেকে ম্যাকে এলে অনেক ব্যবহারকারী রাইট ক্লিক নিয়ে সমস্যায় পড়েন। কারণ ম্যাকবুকের টাচপ্যাড বা অ্যাপলের ম্যাজিক মাউসে উইন্ডোজের মতো আলাদা রাইট ক্লিক বোতাম নেই। তবে সেটিংস পরিবর্তন করে সহজেই এই সুবিধা চালু করা যায়। কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ক্লিক করেও একই কাজ করা যায়।

ম্যাকবুকের টাচপ্যাডে রাইট ক্লিক

রাইট ক্লিকের সবচেয়ে সহজ উপায় হলো কন্ট্রোল বোতাম চেপে টাচপ্যাডে ক্লিক করা। নিয়মিত ব্যবহারের জন্য টাচপ্যাডে সেকেন্ডারি ক্লিক সুবিধাও চালু করা যায়।

এ জন্য সিস্টেম সেটিংস খুলে টাচপ্যাড নির্বাচন করতে হবে। এরপর সেকেন্ডারি ক্লিক সুবিধা চালু করতে হবে। এখানে দুই আঙুল দিয়ে ক্লিক অথবা টাচপ্যাডের নিচের ডান বা বাঁ পাশের অংশে ক্লিক করে রাইট ক্লিক করার সুবিধা বেছে নেওয়া যায়।

দুই আঙুলের পদ্ধতি চালু থাকলে টাচপ্যাডে দুই আঙুল রেখে ক্লিক করলেই রাইট ক্লিকের তালিকা দেখা যাবে।

ম্যাজিক মাউসে রাইট ক্লিক

ম্যাজিক মাউসেও সেকেন্ডারি ক্লিক সুবিধা রয়েছে। এটি চালু করতে সিস্টেম সেটিংস থেকে মাউস নির্বাচন করে সেকেন্ডারি ক্লিক চালু করতে হবে। এরপর মাউসের ডান বা বাঁ পাশকে রাইট ক্লিকের জন্য নির্ধারণ করা যাবে।

উইন্ডোজ থেকে ম্যাকে আসা ব্যবহারকারীরা মাউসের ডান পাশকে সেকেন্ডারি ক্লিক হিসেবে নির্বাচন করলে প্রচলিত রাইট ক্লিকের মতোই ব্যবহার করতে পারবেন।

রাইট ক্লিকে কী করা যায়

ম্যাকওএসে রাইট ক্লিক করলে ফাইল, ছবি, লেখা কিংবা অন্য কোনো উপাদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অপশন দেখা যায়। সেখান থেকে ফাইল খোলা, তথ্য দেখা, কপি বা শেয়ার করার মতো কাজ করা যায়।

লেখা কপি ও পেস্টের জন্য কমান্ড + সি এবং কমান্ড + ভি কিবোর্ড শর্টকাটও ব্যবহার করা যায়

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন