গ্রোকে প্রশ্ন করলেই মিলছে অদ্ভুত উত্তর

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১৫:১৩

গ্রোকে প্রশ্ন করলেই মিলছে অদ্ভুত উত্তর

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোকে প্রশ্ন করলেই কিছু ব্যবহারকারী অদ্ভুত ও অর্থহীন উত্তর পাচ্ছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে গ্রোক লাইট ব্যবহারকারীদের একাংশ এ সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ। তবে সমস্যাটি সব ব্যবহারকারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে না।

এক ব্যবহারকারী গ্রোককে পিডিএফ তৈরি করতে বলার পর উত্তরে পান একের পর এক অসংলগ্ন শব্দ। আরেক ব্যবহারকারী গ্রোকের দেওয়া সূত্রের লিংক পরীক্ষা করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণসংক্রান্ত গবেষণার ওয়েবসাইটের একাধিক লিংক দেখতে পান।

ব্যবহারকারীদের অভিযোগ, চ্যাট নতুন করে চালু করলে অনেক সময় সমস্যা ঠিক হয়ে যাচ্ছে। তবে কয়েকজন একাধিকবার চেষ্টা করেও অর্থহীন উত্তর পাওয়ার কথা জানিয়েছেন। টেকক্রাঞ্চ নিজস্ব পরীক্ষায় সমস্যাটি পুনরায় দেখা জায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমস্যাটি শুধু গ্রোক ডটকম-এ সরাসরি করা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে। এক্সে থাকা গ্রোকের অ্যাকাউন্টে এমন সমস্যা দেখা যায়নি। গ্রোকের রেডিট কমিউনিটিতেও এ নিয়ে ব্যবহারকারীদের বেশ কিছু অভিযোগ জমা হয়েছে।

ব্যবহারকারীদের অভিযোগের জবাবে গ্রোক জানিয়েছে, এটি সাময়িক ও বিরল ত্রুটি। নতুন চ্যাট চালু করা বা উত্তর পুনরায় তৈরি করলে সাধারণত সমস্যা ঠিক হয়ে যায়।

এক্সএআই সম্প্রতি বড় ধরনের কর্মী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। মে মাসের এক প্রতিবেদনে দ্য ইনফরমেশন জানিয়েছিল, প্রতিষ্ঠানটি অন্তত ৫০ জন গবেষক ও প্রকৌশলী হারিয়েছে। জুলাইয়ে সর্বশেষ ভিত্তিমডেল গ্রোক ৪.৫ উন্মোচন করে এক্সএআই

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন