গুগলের এআই ব্যবহারে ব্যক্তিগত তথ্য সুরক্ষার ৭ কৌশল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১৭:৩৮

গুগলের এআই ব্যবহারে ব্যক্তিগত তথ্য সুরক্ষার ৭ কৌশল
ছবি: পিসি ম্যাগ

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ব্যবহার করার সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কতটা সংগ্রহ করা হচ্ছে—তা অনেকেই পুরোপুরি বুঝতে পারেন না। বিশেষ করে জেমিনি ও সার্চ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে গুগল, যা পরে এআই উন্নয়নে ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করলে ব্যক্তিগত তথ্য অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব। নিচে এমন কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হলো-

সার্চ ডেটা দিয়ে এআই প্রশিক্ষণ বন্ধ করুন

গুগল সার্চে আপলোড করা ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্ট ব্যবহার করে এআই প্রশিক্ষণ দেয়। এটি বন্ধ করতে ‘মাই অ্যাক্টিভিটি’ সেটিংসে গিয়ে সার্চ হিস্টোরির মিডিয়া সংরক্ষণ অপশন বন্ধ করতে হবে।

চ্যাট ডেটা ব্যবহারে নিয়ন্ত্রণ আনুন

জেমিনির সঙ্গে কথোপকথনও এআই প্রশিক্ষণে ব্যবহার হতে পারে। এটি বন্ধ করতে জেমিনি অ্যাপস অ্যাক্টিভিটি সেটিংসে গিয়ে কার্যক্রম সংরক্ষণ বন্ধ করতে হবে। এতে আগের চ্যাট হিস্টোরিও মুছে যাবে।

প্রয়োজন অনুযায়ী চ্যাট মুছে ফেলুন

সব তথ্য মুছে ফেলার বদলে নির্দিষ্ট চ্যাট নির্বাচন করে মুছে ফেলা যায়। এতে সংবেদনশীল তথ্য নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

ভয়েস রেকর্ড সংরক্ষণ বন্ধ রাখুন

জেমিনি লাইভ ব্যবহার করলে ভয়েস কথোপকথন সংরক্ষণ হতে পারে। সেটিংস থেকে এই অপশন বন্ধ করলে অডিও ডেটা সংরক্ষণ বন্ধ করা সম্ভব।

অন্যান্য অ্যাপের সংযোগ সীমিত করুন

জেমিনি গুগল ড্রাইভ, জিমেইল ও ক্যালেন্ডারের মতো সেবায় প্রবেশাধিকার পেতে পারে। প্রয়োজন না হলে এসব অ্যাপের সংযোগ বন্ধ রাখা উচিত।

মেমোরি ফিচার বন্ধ রাখুন

এই ফিচার চালু থাকলে জেমিনি আপনার আগের তথ্য মনে রেখে উত্তর দেয়। গোপনীয়তা রক্ষায় এটি বন্ধ রাখা নিরাপদ।

টেম্পোরারি মোড ব্যবহার করুন

সংবেদনশীল বিষয়ে কথা বলার সময় অস্থায়ী চ্যাট মোড ব্যবহার করলে তা হিস্টোরিতে সংরক্ষণ হবে না এবং এআই প্রশিক্ষণেও ব্যবহার করা হবে না

বিশেষজ্ঞদের মতে, সচেতনভাবে এসব সেটিংস ব্যবহার করলে গুগলের এআই সেবা ব্যবহারের সময় ব্যক্তিগত গোপনীয়তা অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন