বিলবোর্ডের সংগীত তালিকায় ফিরছে ইউটিউব
বিলবোর্ডের সংগীত তালিকায় আবারও যুক্ত হচ্ছে ইউটিউবের স্ট্রিমিংয়ের তথ্য। দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে ২০২৭ সাল থেকে বিলবোর্ডকে তথ্য সরবরাহ করবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। নতুন নিয়মে বিজ্ঞাপননির্ভর বিনা মূল্যের স্ট্রিমিংকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হবে। আগে অর্থের বিনিময়ে শোনা ১ হাজার স্ট্রিমিংয়ের সমান ধরা হতো বিজ্ঞাপননির্ভর ২ হাজার ৫০০ স্ট্রিমিং। নতুন নিয়মে এই ব্যবধান কমে দাঁড়িয়েছে ১ হাজার বনাম ১ হাজার ৫০০-তে।
এই পরিবর্তনের ফলে স্বাধীন সংগীতশিল্পী এবং ইউটিউবে জনপ্রিয়তা পাওয়া শিল্পীদের বিলবোর্ডের তালিকায় অবস্থান আরও ভালো হওয়ার সুযোগ তৈরি হতে পারে। কেন ইউটিউব আগে বিলবোর্ডকে তথ্য দেওয়া বন্ধ করেছিল? নতুন নিয়মে কী পরিবর্তন আসছে? আর সংগীতশিল্পীদের ওপর এর প্রভাব কী হতে পারে?