ভূমিকম্পের আগে সতর্ক করবে গুগল, জানুন ব্যবহার পদ্ধতি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৭ জুন ২০২৬, ১৫:৩৩

ভূমিকম্পের আগে সতর্ক করবে গুগল, জানুন ব্যবহার পদ্ধতি

সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের ঘটনায় আবারও প্রস্তুতির গুরুত্ব সামনে এসেছে। ভূমিকম্প ঠিক কখন হবে তা আগাম নির্ভুলভাবে জানা সম্ভব না হলেও আধুনিক আগাম সতর্কবার্তা প্রযুক্তি কয়েক সেকেন্ড আগে ব্যবহারকারীকে সতর্ক করতে পারে। এই অল্প সময়ই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল তাদের ডিভাইসেই বিল্ট-ইন ‘আর্থকোয়েক অ্যালার্টস’ সুবিধা দিয়েছে। এটি সক্রিয় থাকলে আশপাশে ভূমিকম্পের কম্পন পৌঁছানোর আগে সতর্কবার্তা পাওয়া যায়, যা ঝুঁকি কমাতে সহায়তা করে।

কীভাবে কাজ করে এই সতর্কবার্তা ব্যবস্থা

গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম মূলত স্মার্টফোনের অ্যাক্সিলেরোমিটার সেন্সরের ওপর নির্ভর করে। কোনো এলাকায় একাধিক ফোন একসঙ্গে ভূমিকম্পসদৃশ কম্পন শনাক্ত করলে সেই ডেটা বিশ্লেষণ করে গুগল নিশ্চিত হয় ঘটনাটি সত্যি কি না। নিশ্চিত হলে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়। কেন্দ্র থেকে দূরে থাকলে কয়েক সেকেন্ড আগেই বার্তা পৌঁছাতে পারে।

কীভাবে চালু করবেন ফিচারটি

অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা চালু করতে

  • সেটিংস খুলুন
  • ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশনে যান
  • ‘আর্থকোয়েক অ্যালার্টস’ নির্বাচন করুন
  • ফিচারটি বন্ধ থাকলে চালু করুন

কিছু ফোনে এটি ‘লোকেশন’ বা ‘অ্যাডভান্সড সেটিংস’-এর মধ্যেও থাকতে পারে।

যেসব শর্ত পূরণ জরুরি

ইন্টারনেট সংযোগ থাকতে হবে

  • লোকেশন সার্ভিস (জিপিএস) চালু থাকতে হবে
  • গুগল প্লে সার্ভিসেস আপডেট থাকতে হবে
  • সমর্থিত অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করতে হবে

এসব শর্ত পূরণ না হলে ফিচারটি সঠিকভাবে কাজ নাও করতে পারে।

দুই ধরনের সতর্কবার্তা

  • গুগল সাধারণত দুটি ধরনের নোটিফিকেশন দেয়
  • বি অ্যাওয়ার অ্যালার্ট: হালকা কম্পনের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা দেয়
  • টেক অ্যাকশন অ্যালার্ট: তীব্র কম্পনের আগে ফুল-স্ক্রিন সতর্কবার্তা ও জোরালো অ্যালার্ম দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলে

আইফোন ব্যবহারকারীদের জন্য

এই সুবিধা মূলত অ্যান্ড্রয়েডের জন্য তৈরি। তবে আইফোন ব্যবহারকারীরা নিজ দেশের সরকারি জরুরি সতর্কবার্তা সিস্টেম বা নির্ভরযোগ্য থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে সতর্কতা পেতে পারেন।

সতর্কবার্তা পেলে কী করবেন

  • মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন
  • জানালা ও ভারী আসবাব থেকে দূরে থাকুন
  • লিফট ব্যবহার করবেন না
  • বাইরে থাকলে খোলা স্থানে যান
  • গাড়িতে থাকলে নিরাপদে থামিয়ে ভেতরেই থাকুন

ভূমিকম্প ঠেকানো সম্ভব না হলেও আগাম সতর্কতা জীবন বাঁচাতে পারে। তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু আছে কি না তা এখনই যাচাই করে নেওয়া জরুরি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন