এআই কতটা উন্নত হবে, তার সীমা ঠিক করতে চান ওপেনএআইয়ের বিজ্ঞানী
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি কীভাবে পরিমাপ ও নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জ্যাকুব পাচোকি। তাঁর মতে, এআই মডেলের সক্ষমতা যাচাইয়ে ‘পারপ্লেক্সিটি’কে অভিন্ন মানদণ্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। পারপ্লেক্সিটি পরিমাপ করে একটি এআই মডেল পরবর্তী টোকেন কতটা নির্ভুলভাবে অনুমান করতে পারে। সাধারণভাবে এই মান যত কম, মডেলের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা তত ভালো।
পাচোকির প্রস্তাব, এআই প্রতিষ্ঠানগুলো এই পরিমাপের ভিত্তিতে উন্নয়নের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণে সম্মত হতে পারে। তবে তার আগে এআইয়ের আচরণ পর্যবেক্ষণ ও বোঝার সক্ষমতা বাড়ানো জরুরি। এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে কেন উদ্বেগ বাড়ছে? পারপ্লেক্সিটি কীভাবে এআইয়ের সক্ষমতা পরিমাপ করে? আর এই প্রস্তাব কি ভবিষ্যতে এআই উন্নয়নে অভিন্ন নিরাপত্তামান তৈরিতে ভূমিকা রাখবে?