ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে স্বাস্থ্য পরামর্শ দিতে চায় মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৮ জুন ২০২৬, ১৬:০১

ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে স্বাস্থ্য পরামর্শ দিতে চায় মেটা

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা তাদের প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বাস্থ্য পরামর্শ ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দার ওয়াং জানিয়েছেন, ভবিষ্যতে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে এই ধরনের সেবা যুক্ত হতে পারে, যা তাদের বড় এআই মডেল পরিবারের অংশ হিসেবে কাজ করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ফিচার চালু হলে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ পেতে পারেন। তবে স্বাস্থ্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এর নির্ভুলতা ও নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

আলেকজান্ডার ওয়াং ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,‘ব্যবহারকারীর সংখ্যা কোটি কোটিতে পৌঁছালে স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠে।’ তিনি জানান, বড় পরিসরে ব্যবহারকারীদের জন্য এআই সেবা উন্নত করতে স্বাস্থ্য বিষয়ক সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে

তিনি আরও বলেন, ‘মিউজ স্পার্ক মডেল স্বাস্থ্য সংক্রান্ত কাজে তুলনামূলকভাবে ভালো ফল দেখালেও এটি এখনো শীর্ষ পর্যায়ের এআই মডেলগুলোর সমান সক্ষম নয়। এরপরও মেটা ভবিষ্যতে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে স্বাস্থ্য পরামর্শ সেবা যুক্ত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ফিচার চালু হলে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ পেতে পারেন। তবে স্বাস্থ্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এর নির্ভুলতা ও নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে এই পরিকল্পনা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ব্যবহারকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে এআই ভিত্তিক স্বাস্থ্য পরামর্শ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ওপর প্রভাব ফেলতে পারে। আবার অনেকে বলেছেন, ভুল পরামর্শের ঝুঁকি থাকায় এই ধরনের সেবায় সতর্কতা জরুরি।

কিছু ব্যবহারকারী গোপনীয়তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য যদি এআই সিস্টেমে ব্যবহার হয়, তবে তা কতটা নিরাপদ থাকবে তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, এআই এখন ধীরে ধীরে স্বাস্থ্য পরামর্শ, পুষ্টি নির্দেশনা এবং মানসিক সহায়তার ক্ষেত্রে প্রবেশ করছে। তবে রোগীর নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন