ব্যবহারকারীদের এক বছরের ফ্রি ‘স্ক্রিন প্রোটেকশন’ সুবিধা দেবে অপো
অপো রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোনের ক্রেতাদের এক বছরের জন্য বিনা মূল্যে স্ক্রিন প্রোটেকশন সুবিধা দেবে অপো। এ সুবিধার আওতায় ক্রেতারা সর্বোচ্চ ১৩ হাজার ৬শ’ টাকা মূল্যের স্ক্রিন প্রোটেকশন সেবা পাবেন।
বাংলাদেশে অপোর সব ব্র্যান্ড স্টোরে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত প্রযোজ্য হবে।
চলতি বছরের জানুয়ারিতে বাজারে আসা অপো রেনো১৫ এফ ফাইভজিতে রয়েছে ড্যান্সিং অরোরা নকশা ও উন্নত ক্যামেরা সুবিধা। স্মার্টফোনটির ক্যামেরায় বিভিন্ন কোণ থেকে ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি প্রতিকৃতি ছবি তোলার সুবিধাও রয়েছে।
স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। এর মাধ্যমে প্রচলিত সেলফির তুলনায় বড় পরিসরের ছবি তোলা যায়। ফলে দলগত ছবি, ভ্রমণের ছবি বা প্রশস্ত দৃশ্যের সেলফি তোলার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তৈরি করতে আগ্রহী ব্যবহারকারীরাও এ সুবিধা কাজে লাগাতে পারবেন।
অপো বাংলাদেশের অনুমোদিত একমাত্র পরিবেশকের মহাব্যবস্থাপক ড্যামন ইয়াং বলেন, ‘ক্রেতাদের জন্য উদ্ভাবনী স্মার্টফোনের পাশাপাশি ডিভাইস ব্যবহারের পুরো সময়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাও তাদের লক্ষ্য। নতুন কিছু তৈরি ও নিজেদের প্রকাশ করতে চান এমন ব্যবহারকারীদের কথা বিবেচনা করেই রেনো১৫ এফ ফাইভজি বাজারে আনা হয়েছে। এক বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধার মাধ্যমে ক্রেতাদের আরও আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি দেওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য।’