ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় অপোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৪২

ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় অপোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাংলাদেশে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু করেছে অপো। ফোনটিতে রয়েছে তিনটি ২০০ মেগাপিক্সেলের হ্যাসেলব্লাড ক্যামেরা। ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের সংস্করণটির দাম ২ লাখ ৫৯ হাজার ৯শ’ ৯৯ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো জানিয়েছে, ফোনটি লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে, এই দুই রঙে পাওয়া যাবে। প্রি-অর্ডারে ক্রেতারা ২৪ মাস পর্যন্ত শূন্য সুদে ক্রেডিট কার্ডে কিস্তি, এক বছরের বর্ধিত ওয়ারেন্টি ও লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা পাবেন।

ফোনটির ক্যামেরা ব্যবস্থায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের ফটোগ্রাফি প্রযুক্তি ও অপোর ইমেজিং উদ্ভাবনের সমন্বয়ে তৈরি এই ক্যামেরা ব্যবস্থায় বিভিন্ন দূরত্ব ও দৃষ্টিকোণ থেকে ছবি তোলার সুবিধা পাওয়া যাবে।

প্রি-অর্ডারে ২৪ মাসের শূন্য সুদের কিস্তি সুবিধায় প্রতি মাসে পরিশোধ করতে হবে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা। এ ছাড়া ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় পুরোনো স্মার্টফোন বদলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

ফোনটির জন্য আলাদাভাবে হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিটও এনেছে অপো। লুনা হোয়াইট রঙের এই আনুষঙ্গিক পণ্যের দাম ২৯ হাজার ৯শ’ ৯৯ টাকা। এটি ফোনটির টেলিফটো ক্যামেরার সক্ষমতা কাজে লাগিয়ে আরও উন্নত ছবি তোলার সুযোগ দেবে।

এদিকে নতুন স্মার্টফোনের পাশাপাশি অপো এনকো ক্লিপ২ নামের একটি অডিও আনুষঙ্গিক পণ্যও এনেছে প্রতিষ্ঠানটি। লুমিনাস গোল্ড রঙের এই পণ্যের দাম ১৭ হাজার ৯শ’ ৯৯ টাকা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন