২০২৬ সালের সেরা অ্যাপ ও গেমের তালিকা প্রকাশ করেছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৩:০৬

২০২৬ সালের সেরা অ্যাপ ও গেমের তালিকা প্রকাশ করেছে গুগল

২০২৬ সালের সেরা অ্যাপ, গেম ও বইয়ের তালিকা প্রকাশ করেছে গুগল প্লে। বার্ষিক ‘বেস্ট অব প্লে’ পুরস্কারে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘নোটেবিলিটি: এআই অ্যান্ড পিডিএফ নোটস’ এবং সেরা গেম ‘আর্কনাইটস: এন্ডফিল্ড’। বিভিন্ন বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে আরও বেশ কয়েকটি অ্যাপ ও গেম।

গুগলের ব্লগে প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, এবারের নির্বাচিত অ্যাপগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও স্বয়ংক্রিয়ভাবে দৈনন্দিন কাজ সম্পন্ন করার সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, গেম নির্মাতারা সমৃদ্ধ কাহিনির পাশাপাশি ফোন, ট্যাবলেট ও কম্পিউটারে খেলার সুবিধা বাড়িয়েছেন।

সেরা অ্যাপ ও গেম

সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে ‘নোটেবিলিটি: এআই অ্যান্ড পিডিএফ নোটস’। শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য তৈরি অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন নথি নিয়ে কথোপকথন, পড়াশোনার উপকরণ ও কুইজ তৈরি এবং দৈনন্দিন কাজ সহজ করার সুবিধা রয়েছে।

সেরা গেম হয়েছে ‘আর্কনাইটস: এন্ডফিল্ড’। সমৃদ্ধ কাহিনি, আকর্ষণীয় চরিত্র, তাৎক্ষণিক লড়াই এবং কারখানা নির্মাণ ও পরিচালনার ব্যবস্থার সমন্বয়ে তৈরি গেমটি বিচারকদের নজর কেড়েছে।

একাধিক যন্ত্রে ব্যবহারের সেরা অ্যাপ ও গেম

একাধিক যন্ত্রে ব্যবহারের উপযোগী সেরা অ্যাপ হয়েছে ‘স্ট্রাভা: রান, বাইক, ওয়াক’। স্মার্টফোন ও স্মার্টঘড়িতে শরীরচর্চার তথ্য সংরক্ষণ এবং অগ্রগতি দেখার সুবিধা রয়েছে এতে।

এই বিভাগে সেরা গেম নির্বাচিত হয়েছে ‘মুনলাইট পিকস’। গেমটিতে জাদুকরি ফসলের পরিচর্যা, বিভিন্ন চরিত্রের সঙ্গে সম্পর্ক তৈরি এবং শহরের নানা ঘটনা জানার সুযোগ রয়েছে। গুগল প্লে গেমসের মাধ্যমে কম্পিউটারেও খেলা যায় এটি।

২০২৬ সালের সেরা অ্যাপ

বিভিন্ন বিভাগে সেরার স্বীকৃতি পাওয়া অ্যাপগুলো হলো-

বিনোদন: ‘কোবুজ: মিউজিক অ্যান্ড এডিটোরিয়াল’

উদ্ভাবনী অ্যাপ: ‘উইসপ্র ফ্লো: এআই ভয়েস-টু-টেক্সট’

সৃজনশীল কাজ: ‘আইবিস পেইন্ট এক্স’

দক্ষতা উন্নয়ন: ‘স্পার্ক: ডেইলি লার্নিং পাজলস’

কাজের উৎপাদনশীলতা: ‘নোটেবিলিটি: এআই অ্যান্ড পিডিএফ নোটস’

ক্রীড়াপ্রেমীদের জন্য: ‘সোফাস্কোর: লাইভ স্পোর্টস স্কোরস’

কম পরিচিত সেরা অ্যাপ: ‘রাইলি: ইমোশন অ্যান্ড মুড ট্র্যাকার’

শিশু ও পরিবারের জন্য: ‘সুপারফোনিক: কিডস লার্ন টু রিড’

স্মার্টঘড়ির জন্য: ‘পকেট ক্যাস্টস: পডকাস্ট অ্যাপ’

বড় ডিসপ্লের জন্য: ‘ব্যান্ডল্যাব: মিউজিক মেকার অ্যান্ড স্টুডিও’

গাড়ির জন্য: ‘অডিবল: অডিওবুকস অ্যান্ড পডকাস্টস’

বর্ধিত বাস্তবতার জন্য: ‘এমএলবি’

এ ছাড়া জনপ্রিয়তার শীর্ষে থাকা অ্যাপ হিসেবে নির্বাচিত হয়েছে ‘ভিন্টেড: শপ অ্যান্ড সেল প্রি-লাভড’, ‘পকেট এফএম: অডিও ড্রামাস’ এবং ‘ফটমব: সকার লাইভ স্কোরস’।

২০২৬ সালের সেরা গেম

গেমের বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে-

একাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে: ‘ওয়ারফ্রেম’

দ্রুত খেলার উপযোগী: ‘সাবওয়ে সার্ফারস সিটি’

স্বতন্ত্র নির্মাতার সেরা গেম: ‘ডিপ রক গ্যালাকটিক: সারভাইভার’

সেরা কাহিনি: ‘সি অব স্টারস’

নিয়মিত হালনাগাদ হওয়া সেরা গেম: ‘জেনলেস জোন জিরো’

২০২৬ সালের সেরা বই

বইয়ের বিভাগে কথাসাহিত্য, তথ্যভিত্তিক বই এবং শিশু-কিশোরদের বইয়ের জন্য আলাদা পুরস্কার দেওয়া হয়েছে।

কথাসাহিত্য

কল্পকাহিনি: ‘দ্য এভারলাস্টিং’ - অ্যালিক্স ই. হ্যারো

রোমাঞ্চকর কাহিনি: ‘অ্যানাটমি অব অ্যান অ্যালিবাই’ - অ্যাশলি এলস্টন

রহস্যকাহিনি: ‘হেদার’ - ক্যাটলিন মুলেন

প্রেমের গল্প: ‘গ্রেস অ্যান্ড হেনরিজ হলিডে মুভি ম্যারাথন’ - ম্যাথিউ নরম্যান

সমকালীন কথাসাহিত্য: ‘গুড পিপল’ - পাতমিনা সাবিত

ভৌতিক কাহিনি: ‘ট্র্যাড ওয়াইফ’ - সারা ল্যাঙ্গান

ঐতিহাসিক কথাসাহিত্য: ‘আ ফার-ফ্লাং লাইফ’ - এম. এল. স্টেডম্যান

কল্পবিজ্ঞান: ‘দ্য রিপাবলিক অব মেমোরি’ - মাহমুদ এল সাইয়েদ

চিত্রকাহিনি: ‘স্মোক গেটস ইন ইয়োর আইজ’ - আনাইস ফ্লগনি

জাপানি চিত্রকাহিনি: ‘ইচি দ্য উইচ, ভলিউম ১’ - ওসামু নিশি

হালকা উপন্যাস: ‘ফ্রিরেন: বিয়ন্ড জার্নিজ এন্ড - প্রিলিউড, ভলিউম ১’ - মেই হামিমোকু

তথ্যভিত্তিক বই

স্মৃতিকথা: ‘স্ট্রেঞ্জার্স: আ মেমোয়ার অব ম্যারেজ’ - বেল বার্ডেন

ব্যবসাবিষয়ক বই: ‘আই অ্যাম নট আ রোবট: মাই ইয়ার ইউজিং এআই টু ডু (অলমোস্ট) এভরিথিং’ - জোয়ানা স্টার্ন

আত্মোন্নয়ন: ‘বিকামিং অ্যান আর্টিস্ট’ - স্কট ক্রিশ্চিয়ান সাভা

তথ্যভিত্তিক বই: ‘লন্ডন ফলিং: আ মিস্টেরিয়াস ডেথ ইন আ গিল্ডেড সিটি অ্যান্ড আ ফ্যামিলিজ সার্চ ফর ট্রুথ’ - প্যাট্রিক র‍্যাডেন কিফ

রান্নার বই: ‘লেবানিজ বেকিং: মোর দ্যান ১০০ রেসিপিস ফর সুইট অ্যান্ড স্যাভরি বেকড গুডস’ - মরিন আবুদ

শিশু-কিশোরদের বই

ছবির বই: ‘দ্য গ্রেট বেয়ার’ - অ্যানি বুকার

মধ্যম স্তরের পাঠকদের বই: ‘ফিনিক্স’ - কিম্বারলি ব্রুবেকার ব্র্যাডলি

চিত্রকাহিনি: ‘তামিয়া অ্যান্ড দ্য মেমোরিজ অব দ্য ড্রাগন’ - ডেভিড ব্রানা

তরুণ পাঠকদের কথাসাহিত্য: ‘দ্য এসকেপ গেম’ - মারিসা মেয়ার ও তামারা মস

গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিজয়ীদের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজয়ীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। গুগল প্লের ‘বেস্ট অব ২০২৬’ পাতায় সব বিজয়ীর তালিকা দেখা যাবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন