আউটলুকে সিসি করা ই-মেইল আলাদা রঙে দেখবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

আউটলুকে সিসি করা ই-মেইল আলাদা রঙে দেখবেন যেভাবে

কাজের প্রয়োজনে প্রতিদিন অনেক ই-মেইল আসে, যার কিছুতে শুধু তথ্য জানানোর জন্য আপনাকে সিসি করা হয়। এসব ই-মেইলের উত্তর দেওয়ার প্রয়োজন না থাকলেও গুরুত্বপূর্ণ বার্তা অন্য ই-মেইলের ভিড়ে সহজেই চোখ এড়িয়ে যেতে পারে। চাইলে মাইক্রোসফট আউটলুকে সিসি করা ই-মেইল নির্দিষ্ট রঙে দেখানোর ব্যবস্থা করা যায়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আউটলুকের পুরোনো ও নতুন দুই সংস্করণেই ‘কন্ডিশনাল ফরম্যাটিং’ সুবিধা ব্যবহার করে সিসি করা ই-মেইল আলাদা রঙে দেখানো যায়।

পুরোনো আউটলুকে

প্রথমে আউটলুক খুলে ভিউ > ভিউ অপশনস > কন্ডিশনাল ফরম্যাটিং-এ যেতে হবে। এরপর অ্যাড নির্বাচন করে নতুন নিয়মের নাম দিতে হবে, যেমন ‘সিসি ই-মেইল’। এরপর ফন্ট নির্বাচন করে পছন্দের একটি আলাদা রঙ বেছে নিয়ে ওকে চাপতে হবে।

এরপর মেসেজেস ট্যাব থেকে কন্ডিশন নির্বাচন করতে হবে। সেখানে ইন হুইচ আই অপশনের পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে ডান পাশের তালিকা থেকে আই অ্যাম লিস্টেড উইথ আদার রিসিপিয়েন্টস অন দ্য সিসি লাইন নির্বাচন করতে হবে। সবশেষে ওকে চাপলেই সেটিংস কার্যকর হবে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন

নতুন আউটলুকে

নতুন সংস্করণে প্রথমে ভিউ > ভিউ সেটিংস-এ যেতে হবে। এরপর বাম পাশ থেকে মেইল নির্বাচন করে দ্বিতীয় কলামে থাকা কন্ডিশনাল ফরম্যাটিং-এ ক্লিক করতে হবে।

ডান পাশের অংশে অ্যাড রুল নির্বাচন করে নতুন নিয়মের নাম দিতে হবে, যেমন ‘সিসি ই-মেইল’। এরপর কন্ডিশন মেনু থেকে আই অ্যাম লিস্টেড ইন দ্য সিসি ফিল্ড নির্বাচন করতে হবে। এরপর সিলেক্ট কালার-এ ক্লিক করে পছন্দের রঙ বেছে নিয়ে ওকেসেভ চাপতে হবে।

এরপর থেকে আপনাকে সিসি করা ই-মেইলগুলো নির্ধারিত রঙে দেখা যাবে। ফলে যেসব বার্তার শুধু তথ্য জানার জন্য আপনাকে কপি করা হয়েছে, সেগুলো ইনবক্সে সহজেই আলাদা করে শনাক্ত করা সম্ভব হবে।