কেউ নাম ধরে ডাকলে ব্যবহারকারীকে জানাবে আইফোন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮

কেউ নাম ধরে ডাকলে ব্যবহারকারীকে জানাবে আইফোন

ব্যস্ততার কারণে বা হেডফোন ব্যবহারের সময় কেউ নাম ধরে ডাকলে অনেক সময় তা কানে পৌঁছায় না। এমন পরিস্থিতিতে কাজে লাগতে পারে আইফোনের ‘নেম রিকগনিশন’ সুবিধা। আইওএস ২৬ ও পরবর্তী সংস্করণে থাকা এই সুবিধা আশপাশের শব্দ শুনে ব্যবহারকারীর নাম শনাক্ত করতে পারে এবং নাম শুনতে পেলে আইফোনে বিজ্ঞপ্তি পাঠায়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নেম রিকগনিশন’ সুবিধায় ব্যবহারকারী নিজের নামের উচ্চারণ রেকর্ড করে আইফোনকে তা শনাক্ত করতে শেখাতে পারেন। একই সঙ্গে একাধিক নামও যুক্ত করা যায়। ফলে ডাকনাম বা একাধিক নামে পরিচিত ব্যক্তিরাও সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

আইফোনে সুবিধাটি চালু করবেন যেভাবে

আইফোনের সেটিংস অ্যাপ খুলে অ্যাকসেসিবিলিটি অপশনে যেতে হবে। এরপর সাউন্ড অ্যান্ড নেম রিকগনিশন নির্বাচন করে নেম রিকগনিশন-এ ট্যাপ করতে হবে। এবার সেট আপ নেম রিকগনিশন নির্বাচন করে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করলেই সেটআপ সম্পন্ন হবে।

একাধিক নাম যুক্ত করবেন যেভাবে

একাধিক নামে ডাকলে প্রতিটি নাম আলাদাভাবে যুক্ত করা যাবে। এ জন্য সেটিংস > অ্যাকসেসিবিলিটি > সাউন্ড অ্যান্ড নেম রিকগনিশন > নেম রিকগনিশন-এ গিয়ে অ্যাড নেম নির্বাচন করতে হবে। এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে নতুন নাম যুক্ত করা যাবে।

নেম রিকগনিশন সুবিধাটি দ্রুত চালু বা বন্ধ করতে কন্ট্রোল সেন্টারেও যুক্ত করা যায়। তবে আইওএস ২৬ ও পরবর্তী সংস্করণে থাকা এই সুবিধা বর্তমানে শুধু নির্দিষ্ট কিছু ভাষা সমর্থন করে

অ্যাপল সতর্ক করে জানিয়েছে, এমন পরিস্থিতিতে এই সুবিধার ওপর নির্ভর করা উচিত নয়, যেখানে কোনো বিজ্ঞপ্তি না পাওয়ার কারণে ক্ষতি, আঘাত বা জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন