ঝাপসা ছবিকে স্পষ্ট করার সহজ উপায় গুগল ফটোসে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১৬:৫৫

ঝাপসা ছবিকে স্পষ্ট করার সহজ উপায় গুগল ফটোসে
ছবি : সংগৃহীত

স্মার্টফোনে ছবি তোলার সময় সামান্য হাত কাঁপা, নড়াচড়া বা আলো স্বল্পতার কারণে অনেক ছবিই ঝাপসা হয়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হয় না। এই সমস্যার কার্যকর সমাধান নিয়ে এসেছে গুগল ফটোস, যেখানে ‘ফটো আনব্লার’ নামে একটি আধুনিক ফিচার ব্যবহার করে সহজেই ছবির স্বচ্ছতা বাড়ানো যায়।

গুগল ফটোসের এই সুবিধাটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। এটি ছবির ভেতরের ঝাপসা হওয়ার কারণ বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী শার্পনেস, আলো ও সূক্ষ্ম বিবরণ উন্নত করে। ফলে আগের অস্পষ্ট ছবিও অনেক বেশি পরিষ্কার ও ব্যবহারযোগ্য হয়ে ওঠে।

কীভাবে ব্যবহার করবেন

  • ফটো আনব্লার ব্যবহার করতে প্রথমে গুগল ফটোস অ্যাপ খুলে নিতে হবে। এরপর যে ছবিটি ঝাপসা হয়েছে সেটি নির্বাচন করতে হবে।
  • ছবিটি খোলার পর নিচে থাকা সম্পাদনা অপশনে প্রবেশ করে ‘ফটো আনব্লার’ ফিচারটি বেছে নিতে হবে। এরপর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ছবিটি বিশ্লেষণ করে উন্নত সংস্করণ তৈরি করবে।
  • প্রয়োজনে একটি নিয়ন্ত্রণ স্লাইডারের মাধ্যমে প্রভাবের মাত্রা কমানো বা বাড়ানো যাবে। সবশেষে ‘সেভ কপি’ অপশন ব্যবহার করে সম্পাদিত ছবিটি সংরক্ষণ করতে হবে, যাতে মূল ছবি অপরিবর্তিত থাকে

কোন ডিভাইসে ব্যবহার করা যাবে

  • এই ফিচারটি ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ডিভাইসে কমপক্ষে ৩ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ৮.০ বা তার বেশি সংস্করণ থাকতে হবে।
  • আইফোন বা অন্যান্য আইওএস ডিভাইসের ক্ষেত্রে আইওএস ১৫ বা পরবর্তী সংস্করণ প্রয়োজন।
  • এছাড়া ক্রোমবুক প্লাস ডিভাইসেও এই সুবিধা পাওয়া যাবে, যদি সেখানে ক্রোমওএস ১১৮ বা তার নতুন সংস্করণ থাকে।

বিশেষজ্ঞদের মতে, এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা তৈরি করবে, কারণ এতে পুরোনো কিংবা ভুলভাবে তোলা ছবিও সহজেই নতুন করে ব্যবহারযোগ্য হয়ে উঠবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন