সাইড বাটনে চাপ লেগে আইফোনে কল কেটে গেলে করণীয়
আইফোন ব্যবহারকারীদের অনেকেই একটি সাধারণ সমস্যায় পড়েন। কথা বলতে বলতে অসাবধানতাবশত সাইড বাটনে চাপ পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই কল কেটে যায়। এটি আসলে আইওএসের একটি ডিফল্ট ফিচার, যেখানে সাইড বাটন চাপলেই চলমান কল শেষ হয়ে যায়।
ফিচারটি দ্রুত কল শেষ করার জন্য সুবিধাজনক হলেও অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কল বিচ্ছিন্ন হয়ে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে চাইলে এই অপশনটি বন্ধ রাখা যায়।
যেভাবে বন্ধ করবেন
আইফোনে কয়েকটি ধাপ অনুসরণ করলেই সাইড বাটনে কল কাটা বন্ধ করা সম্ভব।
- ‘সেটিংস’ অ্যাপে যান
- ‘অ্যাক্সেসিবিলিটি’ নির্বাচন করুন
- এরপর ‘টাচ’ অপশনে প্রবেশ করুন
- নিচে স্ক্রল করে ‘প্রিভেন্ট লক টু এন্ড কল’ অপশনটি খুঁজে নিন
- অপশনটি চালু করুন
এই সেটিং চালু করলে সাইড বাটন চাপলেও আর কল কেটে যাবে না। বরং ফোনটি লক হয়ে যাবে এবং কলটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে।
এই সেটিং চালু করলে যা হবে
এই ফিচার চালু করার পর ইনকামিং কলের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যাবে। আগে যেখানে সাইড বাটনে ডাবল চাপ দিলে কল কেটে যেত, এখন সেটি আর হবে না। তবে একবার চাপলে রিংটোন সাইলেন্ট করার সুবিধা আগের মতোই থাকবে।
সাইড বাটনের ফিচার বন্ধ থাকলেও কল শেষ করার জন্য অন্যান্য উপায় আগের মতোই থাকবে। যেমন স্ক্রিনের End Call বাটন, হেডফোন বা ব্লুটুথ ডিভাইসের কন্ট্রোল ব্যবহার করে কল কাটা যাবে।
সামান্য একটি সেটিং পরিবর্তনেই আইফোনে অনিচ্ছাকৃত কল কেটে যাওয়ার ঝামেলা সহজেই এড়ানো সম্ভব।