গুগল ম্যাপসে নিজের অবস্থান মিলিয়ে নেবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৮ জুলাই ২০২৬, ১৬:২৬

গুগল ম্যাপসে নিজের অবস্থান মিলিয়ে নেবেন যেভাবে
ছবি : টাইমস অব ইন্ডিয়া

গুগল ম্যাপস ব্যবহার করার সময় অনেকেই লক্ষ্য করেন, নিজের অবস্থান দেখানো নীল ডটটি কখনো ছোট, কখনো বড় বৃত্ত দিয়ে ঘেরা থাকে। এটি কোনো ত্রুটি নয়, বরং আপনার অবস্থান সম্পর্কে অ্যাপটি কতটা নিশ্চিত, সেটিরই ইঙ্গিত দেয়।

গুগল ম্যাপস আপনার অবস্থান নির্ধারণ করে জিপিএস স্যাটেলাইট, আশপাশের ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং মোবাইল টাওয়ারের সিগন্যালের সমন্বয়ে। এই সিগন্যালগুলো শক্তিশালী ও স্থিতিশীল হলে অ্যাপটি আপনার অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করতে পারে। আর সিগন্যাল দুর্বল বা বাধাগ্রস্ত হলে নীল ডটের চারপাশে বড় বৃত্ত দেখায়, যা সম্ভাব্য অবস্থানের পরিসর নির্দেশ করে।

নীল বৃত্তটি ছোট হলে বুঝতে হবে, আপনার অবস্থান বেশ নির্ভুলভাবে নির্ধারণ করা গেছে। আর বৃত্ত বড় হলে এর মানে হলো, আপনি ওই নির্দিষ্ট বিন্দুতে নন, বরং চিহ্নিত এলাকার ভেতরে কোথাও অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবেশগত কারণে জিপিএস সিগন্যাল দুর্বল হলে বা ফোন পর্যাপ্ত উৎস থেকে তথ্য না পেলে এই বৃত্ত বড় হয়ে যেতে পারে। বিশেষ করে ভবনের ভেতরে, ভূগর্ভস্থ স্থানে বা উঁচু দালানঘেরা এলাকায় অবস্থান করলে এমনটি বেশি দেখা যায়।

কিছু সহজ উপায়ে লোকেশন নির্ভুলতা বাড়ানো সম্ভব। যেমন, ওয়াই-ফাই চালু রাখলে আশপাশের রাউটার থেকে অতিরিক্ত তথ্য নিয়ে অবস্থান নির্ধারণ আরও ভালো হয়, এমনকি নেটওয়ার্কে সংযুক্ত না থাকলেও। এছাড়া ফোনটি আকাশে ‘৪’ আকৃতিতে নাড়িয়ে কম্পাস পুনঃসামঞ্জস্য করলে দিকনির্দেশনা আরও সঠিক হয়। সম্ভব হলে খোলা জায়গায় গেলে জিপিএস সিগন্যাল ভালোভাবে পাওয়া যায়।

এসব পদক্ষেপ নেওয়ার পর যদি ফোন আরও ভালোভাবে লোকেশন শনাক্ত করতে পারে, তাহলে বড় নীল বৃত্তটি ছোট হয়ে আসবে, যা আরও নির্ভুল অবস্থান নির্দেশ করে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন