হঠাৎ ফেসবুক ডাউন, বাংলাদেশেও ভোগান্তি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১৪:১০

হঠাৎ ফেসবুক ডাউন, বাংলাদেশেও ভোগান্তি

আজ (রোববার, ১৯ জুলাই) দুপুরে হঠাৎ বিভ্রাটের মুখে পড়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যবহারকারীরা একযোগে প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকের ডেস্কটপ ভার্সনে লগ-ইন করতে পারছেন না। আবার কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে, ফিড আপডেট হচ্ছে না কিংবা পোস্ট দেখা যাচ্ছে না। এতে হঠাৎ করেই ভোগান্তিতে পড়েন সাধারণ ব্যবহারকারীরা।

জনপ্রিয় সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের তথ্যে দেখা গেছে, দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

তাৎক্ষণিকভাবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন