গ্রোক দিয়ে অশ্লীল ভিডিও তৈরিতে ব্যবহারকারীর বিরুদ্ধে এক্সএআইয়ের মামলা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১৬:২১

গ্রোক দিয়ে অশ্লীল ভিডিও তৈরিতে ব্যবহারকারীর বিরুদ্ধে এক্সএআইয়ের মামলা

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই গ্রোক ব্যবহার করে অশ্লীল ডিপফেক ভিডিও তৈরির অভিযোগে এক ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করেছে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার এক ব্যক্তি, যিনি এর আগে অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) টেক্সাসের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় এক্সএআই দাবি করে, টেরি হারউড নামের ওই ব্যক্তি প্রতিষ্ঠানের সেবার শর্ত ভঙ্গ করেছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে কোনো ব্যবহারকারীর বিরুদ্ধে প্রযুক্তি প্রতিষ্ঠানের করা প্রথম দিকের মামলাগুলোর একটি এটি।

মামলায় বলা হয়, টেরি হারউড গ্রোকে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের সাধারণ ছবি আপলোড করে সেগুলো থেকে অশ্লীল ডিপফেক ভিডিও তৈরির চেষ্টা করেন। এছাড়া প্রাপ্তবয়স্কদের নিয়েও সম্মতি ছাড়া যৌনধর্মী কনটেন্ট তৈরি করেছেন বলেও অভিযোগ রয়েছে

এক্সএআই জানায়, তারা নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অ্যাকাউন্ট স্থগিত, বাতিল এবং সন্দেহভাজন শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেয়। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি ৫২ হাজার ২২২টি অ্যাকাউন্ট স্থগিত করেছে এবং ৭৩ হাজার ৬০৪টি অভিযোগ পাঠিয়েছে, যার ফলে অন্তত ২৪৪টি গ্রেপ্তার হয়েছে।

এই মামলায় এক্সএআই আদালতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এবং হারউডকে স্থায়ীভাবে গ্রোক ব্যবহারে নিষিদ্ধ করার নির্দেশ চেয়েছে। প্রতিষ্ঠানের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে তাদের প্রযুক্তিকে অপরাধমূলক কাজে ব্যবহার করেছেন, যা ভুক্তভোগীদের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির পাশাপাশি প্রতিষ্ঠানের আইনি ও সুনামগত ঝুঁকি তৈরি করেছে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন