পুরনো ডিভাইসে ইউটিউব টিভির ‘ব্যাকগ্রাউন্ড প্লে’ সুবিধা বন্ধ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২০ জুন ২০২৬, ১৫:২৬

পুরনো ডিভাইসে ইউটিউব টিভির ‘ব্যাকগ্রাউন্ড প্লে’ সুবিধা বন্ধ
ছবি : অ্যান্ড্রয়েড পুলিশ

পুরনো ও কম সক্ষমতার ডিভাইসে ব্যাকগ্রাউন্ড প্লে সুবিধা বন্ধ করে দিয়েছে ইউটিউব টিভি। সাম্প্রতিক এক আপডেটের পর থেকে কিছু স্মার্ট টিভি ও স্ট্রিমিং ডিভাইসে ভিডিও চালু রেখে অন্য অ্যাপ বা মেনু ব্যবহার করার সুবিধা আর কাজ করছে না। এতে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব টিভির হেল্প পেজে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানাতে শুরু করেন। সেখানে উঠে আসে যে নতুন আপডেটের কারণে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর ফিচার আগের মতো আর সব ডিভাইসে পাওয়া যাচ্ছে না।

একজন ডায়মন্ড প্রোডাক্ট এক্সপার্ট জানান, এই পরিবর্তন মূলত পুরনো ও কম ক্ষমতাসম্পন্ন ডিভাইসগুলোর জন্য আনা হয়েছে। বিশেষ করে কিছু রোকু ডিভাইসে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে বলে ব্যবহারকারীদের অভিযোগে জানা গেছে।

তার মতে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ডিভাইসগুলোতে ক্র্যাশ হওয়া রোধ করা এবং আরও স্থিতিশীল অভিজ্ঞতা নিশ্চিত করা। তবে এতে দীর্ঘদিন ব্যবহৃত ফিচার বন্ধ হয়ে যাওয়ায় অনেক ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছেন।

সমাধান হিসেবে ব্যবহারকারীদের নতুন বা আপডেটেড স্ট্রিমিং ডিভাইস ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতের আপডেট ও ফিচারগুলো নির্বিঘ্নে ব্যবহার করা যায়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন