ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর সব ম্যাচ দেখা যাবে টফিতে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৯

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর সব ম্যাচ দেখা যাবে টফিতে

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের ওটিটি প্ল্যাটফর্ম টফি। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। এতে অংশ নেবে মোট ১৪টি দল। একটি পাস কিনেই পুরো টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি দেখা যাবে। 

তবে ‘আর্লি-বার্ড’ অফারে ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পাসটি পাওয়া যাবে ৯৯ টাকায়।

একটি পাস দিয়ে সর্বোচ্চ তিনটি ডিভাইসে টুর্নামেন্টের ম্যাচ দেখা যাবে।পাসটির দাম ১২৯ টাকা। মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই ব্যবহার করে খেলা দেখার সুযোগ থাকবে। ‘টেলকো-অ্যাগনস্টিক’ প্ল্যাটফর্ম হওয়ায় যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকেরাই টফি ব্যবহার করতে পারবেন

এ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের টফির প্রধান মোদাসসের আহমেদ বলেন,‘আমাদের চাওয়া, দর্শকেরা যেন নিজেদের সুবিধা অনুযায়ী পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারেন। তারা বাসায় থাকুন বা বাইরে, যেকোনো অবস্থায় যেন কোনো ম্যাচ মিস না করেন। একটি পাস দিয়ে তিনটি ডিভাইসে এবং বিভিন্ন নেটওয়ার্ক ও সংযোগের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকায় দর্শকেরা স্বাচ্ছন্দ্যে পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।’

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন