চ্যাটজিপিটিতে এবার নিজের মতো করে জিআইএফ তৈরির সুযোগ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৫:০০

চ্যাটজিপিটিতে এবার নিজের মতো করে জিআইএফ তৈরির সুযোগ

নির্দেশনা লিখে বা ছবি আপলোড করেই এখন অ্যানিমেটেড জিআইএফ তৈরি করা যাবে চ্যাটজিপিটিতে। তৈরি করা জিআইএফের অ্যানিমেশনের গতি পরিবর্তন, আলাদা ফ্রেম সম্পাদনা এবং অন্যদের সঙ্গে শেয়ার করার সুবিধাও যুক্ত করেছে ওপেনএআই।

প্রতিষ্ঠানটির নতুন ‘ইমেজেস ২.৬’ মডেলের সঙ্গে এই সুবিধা চালু হচ্ছে। এর আগে চ্যাটজিপিটিতে সরাসরি এক ধাপে জিআইএফ তৈরির সুযোগ ছিল না। এখন ‘নাচছে এমন একটি বিড়ালের জিআইএফ তৈরি করো’ ধরনের নির্দেশনা দিলেই অ্যানিমেশন তৈরি করতে পারবে ব্যবহারকারীরা। পাশাপাশি জিআইএফের গতি নিয়ন্ত্রণ এবং প্রতিটি ফ্রেম আলাদাভাবে দেখার সুযোগ থাকবে।

নতুন মডেলে চ্যাটজিপিটিতে ছবি তৈরির গতিও বাড়বে বলে জানিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বর্তমানে চ্যাটজিপিটি ও এপিআই ব্যবহার করে প্রতি সপ্তাহে ৪০০ কোটির বেশি ছবি তৈরি করছেন ব্যবহারকারীরা। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৩০০ কোটি।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইমেজেস ২.৬’ মডেলটি ওয়েব, ডেস্কটপ ও মোবাইল অ্যাপে চ্যাটজিপিটি এবং কোডেক্স ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। এ ছাড়া এপিআইয়ের জন্য ‘জিপিটি-ইমেজ-২.৬ ফ্লেয়ার’ ও ‘সানবার্স্ট’ নামে দুটি সংস্করণও উন্মুক্ত করছে ওপেনএআই। এগুলো দ্রুত ও উন্নত মানের ছবি তৈরিতে সহায়তা করবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন