বাস্তব অভিযানে স্মার্টফোনের স্থায়িত্ব যাচাই করল রিয়েলমি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৪:৫৮

বাস্তব অভিযানে স্মার্টফোনের স্থায়িত্ব যাচাই করল রিয়েলমি

ল্যাবের পরীক্ষার বাইরে বাস্তব পরিবেশে স্মার্টফোনের স্থায়িত্ব ও ব্যাটারির সক্ষমতা যাচাই করতে বান্দরবানে দুই দিন ও দুই রাতের ট্র্যাকিং অভিযানের আয়োজন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে যৌথভাবে আয়োজিত এ অভিযানে রিয়েলমি সি১০০ ব্যবহার করে একজন শিক্ষার্থী। পুরো অভিযান শেষে ফোনটিতে ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ অভিযানে ইউল্যাবের পাঁচ শিক্ষার্থী অংশ নেন। তারা হলেন বিবিএ বিভাগের তোহানুর রাহমান তোহা ও রুশদি হাসান রাফি, সিএসই বিভাগের আনিকা তাহমিন, এমএসজে বিভাগের মেহদি হাসান সিয়াম এবং ডিইএইচ বিভাগের জান্নাতুল ফেরদৌস।

রুমা বাজার থেকে যাত্রা শুরু করে বগা লেক ও দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডংয়ে পৌঁছান শিক্ষার্থীরা। এ সময় দুর্গম পাহাড়ি পথে নেভিগেশন, ক্যাম্পিং, ছবি তোলা ও ভিডিও ধারণসহ বিভিন্ন কাজে স্মার্টফোন ব্যবহার করেন তাঁরা।

অভিযানে অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর মধ্যে শুধু রুশদি হাসান রাফি রিয়েলমি সি১০০ ব্যবহার করেন। অন্য চারজন ব্যবহার করেন ভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। অভিযানের আগে অন্যরা চার্জার ও পাওয়ার ব্যাংক সঙ্গে নিলেও রাফি ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির ওপর ভরসা করে কোনো অতিরিক্ত চার্জিং সরঞ্জাম নেননি।

পরে দলের সদস্যরা একটি চ্যালেঞ্জ নেন, কার ফোনের চার্জ আগে শেষ হয় তা দেখার। পুরো অভিযানে নেভিগেশন, ছবি তোলা, ভিডিও ধারণ ও গান শোনার কাজে রিয়েলমি সি১০০ ব্যবহার করেন রাফি। রিয়েলমির দাবি, অন্যদের ফোনের ব্যাটারির চার্জ কমে এলেও তার ফোনটি সচল ছিল। দুই দিন ও দুই রাতের অভিযান শেষে ফোনটিতে ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট ছিল।

অভিযানের সময় রাফির হাত থেকে ফোনটি কাদামাটিতে পড়ে যায়। পরে সেটি তুলে পরিষ্কার করে দেখা যায়, ফোনটি স্বাভাবিকভাবে কাজ করছে। এরপরও অভিযানের বাকি সময় ফোনটি ব্যবহার করা হয় বলে জানিয়েছে রিয়েলমি।

প্রতিষ্ঠানটির (রিয়েলমি) তথ্যমতে, রিয়েলমি সি১০০-তে রয়েছে আইপি৬৯ প্রো রেটিং, ২ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধক্ষমতা, ৬ মিটার পানিরোধী সক্ষমতা, আর্মরশেল প্রোটেকশন ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স। এসব বৈশিষ্ট্য প্রতিকূল পরিবেশে ফোনটির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করে।

অভিযানের অভিজ্ঞতা সম্পর্কে ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য রুশদি হাসান রাফি বলেন, আগের অ্যাডভেঞ্চার ভ্রমণগুলোতে ফোনের চার্জ ধরে রাখা চ্যালেঞ্জ ছিল। এবার বান্দরবানের ট্র্যাকিং, ক্যাম্পিং ও ঘোরাঘুরিতে রিয়েলমি সি১০০ কেমন কাজ করে, তা যাচাই করতে চেয়েছিলেন তারা। নেভিগেশন থেকে শুরু করে স্মরণীয় মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ, সব কাজেই পাওয়ার ব্যাংক ছাড়াই ফোনটি ব্যবহার করেছেন তারা।

ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে এ আয়োজনের মাধ্যমে বাস্তব পরিবেশে স্মার্টফোনের ব্যাটারি ও স্থায়িত্বের সক্ষমতা তুলে ধরতে চেয়েছে রিয়েলমি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন