দেশের বাজারে ভিভোর ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৭:৪৮

দেশের বাজারে ভিভোর ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন

দেশের বাজারে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন স্মার্টফোন ওয়াই৩২ উন্মোচন করেছে ভিভো। ফোনটিতে রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ধুলা ও পানি প্রতিরোধের সুবিধা।

ভিভোর তথ্য অনুযায়ী, ওয়াই৩২-এর ব্যাটারির স্বাস্থ্য ছয় বছর পর্যন্ত ভালো রাখার সুবিধা রয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটি নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। এমন আবহাওয়ায় ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা শর্ট ভিডিও দেখা সম্ভব।

নকশায় ফোনটিতে রয়েছে টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ রঙের দুটি সংস্করণ। এর সঙ্গে রয়েছে প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট।

সুরক্ষার জন্য ওয়াই৩২-এ রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ মানের ধুলা ও পানি প্রতিরোধী ব্যবস্থা এবং অ্যান্টি-ড্রপ আর্মার প্রযুক্তি। ভিভোর দাবি, ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে।

দেশজুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩০ হাজার ৯শ’ ৯৯ টাকা। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪ হাজার ৯শ’ ৯৯ টাকা। আগাম ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ প্রি-অর্ডার অফার।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন