শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ক্যালিফোর্নিয়ার নতুন আইন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০

শিশুদের প্রযুক্তিগত ঝুঁকি থেকে সুরক্ষায় নতুন আইন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য আসক্তিকর সোশ্যাল মিডিয়া ফিচারে নিষেধাজ্ঞার পাশাপাশি এআই চ্যাটবটযুক্ত খেলনা তৈরি ও বিক্রিতেও দেওয়া হয়েছে বিধিনিষেধ।

নতুন আইনে অনন্ত স্ক্রল, অ্যালগরিদমনির্ভর স্বয়ংক্রিয় ভিডিও চালু এবং শিশুদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার মতো ফিচার নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে অনলাইন গোপনীয়তা সুরক্ষা ও এআই চ্যাটবটে অভিভাবকীয় নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে।তবে এই আইনের সমালোচনা করেছে ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন। তাদের মতে, নতুন বিধিনিষেধ শিশুদের ইন্টারনেট ব্যবহারে অপ্রয়োজনীয় বাধা তৈরি করতে পারে।