অবশেষে ফোল্ডেবল আইফোন! নতুন এআই ওয়াচ ও এয়ারপডস ফাইভ আনল অ্যাপল
অ্যাপল উন্মোচন করেছে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ টুয়েলভ ও অ্যাপল ওয়াচ আল্ট্রা ফোর। নতুন প্রজন্মের স্মার্টওয়াচ দুটিতে বড় হার্ডওয়্যার পরিবর্তনের পাশাপাশি এসেছে এআই-ভিত্তিক অডিও ইন্টেলিজেন্স ফিচার।
লাইভ রিওয়াইন্ড দিয়ে কথোপকথনের আগের ১৫ সেকেন্ডের তথ্য টেক্সট হিসেবে দেখা যাবে। আর সিরি রিক্যাপ দৈনন্দিন কথোপকথনের গুরুত্বপূর্ণ বিষয় ও মূল পয়েন্ট মনে রাখতে সাহায্য করবে।
এ ছাড়া রয়েছে সাউন্ড রিকগনিশন, উন্নত হার্ট-রেট সেন্সিং, রেডিনেস স্কোর এবং হেলথ এইজ। অ্যাপল ওয়াচ সিরিজ টুয়েলভ-এর দাম শুরু ৩৯৯ মার্কিন ডলার থেকে। আর অ্যাপল ওয়াচ আল্ট্রা ফোর-এর দাম শুরু ৪৯৯ মার্কিন ডলার থেকে।