ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষায় নতুন ফিচার
অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার চালু করছে মেটা । এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই একটি সেলফি সংরক্ষণ করে রাখতে পারবেন, যা ভবিষ্যতে পরিচয় যাচাই, অ্যাকাউন্ট পুনরুদ্ধার বা লগইন সমস্যার সমাধানে কাজে লাগতে পারে। ফিচারটি ‘মেটা ভেরিফায়েড’-এর অংশ নয়; এটি আলাদা একটি নিরাপত্তা সুবিধা। বর্তমানে সীমিত পরিসরে চালু হওয়া এই ফিচার ধাপে ধাপে আরও ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।