এআইয়ের চাপে বদলে যাচ্ছে এক্সেল, আর চীনে বাড়ছে সিপিইউ সংকট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১৬:৪৭

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে একদিকে আরও শক্তিশালী হয়ে উঠছে মাইক্রোসফট এক্সেল, অন্যদিকে চীনে তৈরি হচ্ছে সার্ভার সিপিইউ সংকট। মাইক্রোসফট এক্সেল-এ এআই ও কোপাইলট-এর সংযোজনে সাধারণ ভাষায় ডেটা বিশ্লেষণ, সমস্যা শনাক্তকরণ এবং সম্ভাব্য সমাধানের পরামর্শ পাওয়া যাবে। অন্যদিকে, এআই ডেটা সেন্টার-এর চাহিদা বাড়ায় চীনে সার্ভার সিপিইউ-এর দাম ও চাহিদা দুটোই বেড়েছে। এই পরিস্থিতিতে চীনা গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তিতে যাচ্ছে ইন্টেল ও এএমডি।

এই ভিডিওতে জানুন-

  • এআই কীভাবে এক্সেল-কে আরও শক্তিশালী করছে
  • মাইক্রোসফট কোপাইলট কীভাবে ডেটা বিশ্লেষণে সাহায্য করবে
  • চীনে সার্ভার সিপিইউ-এর দাম কেন বাড়ছে
  • ইন্টেল ও এএমডি কেন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তিতে যাচ্ছে
  • এআই অবকাঠামো সম্প্রসারণে নতুন কী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে