ফিফা বিশ্বকাপ ২০২৬

বায়োস্কোপ প্লাস ও টফিতে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১৩:২৬

বায়োস্কোপ প্লাস ও টফিতে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ফিফা বিশ্বকাপ ২০২৬ এবার দেশের দর্শকদের জন্য একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। টেলিভিশন সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অনলাইন ও মোবাইলভিত্তিক স্ট্রিমিং ব্যবস্থার মাধ্যমে দর্শকরা যেকোনো স্থান থেকে সহজেই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।

বায়োস্কোপ প্লাসে যেভাবে দেখা যাবে বিশ্বকাপ

গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। ব্যবহারকারীরা অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে বা লগ-ইন করে সরাসরি স্ট্রিমিং সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে মাইজিপি ও স্কিট্টো অ্যাপের মাধ্যমেও ম্যাচ দেখার সুযোগ থাকবে। এসব প্ল্যাটফর্মে নেটওয়ার্ক নির্বিশেষে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।

টফিতেও দেখা যাবে লাইভ ম্যাচ

অন্যদিকে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফির মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ব্যবহারকারীরা টফি অ্যাপে প্রবেশ করে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলা দেখতে পারবেন। উচ্চমানের ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দর্শকরা সহজে এবং বাধাহীনভাবে ম্যাচ উপভোগ করতে পারেন।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই আসর ঘিরে বিশ্বজুড়ে এখন তীব্র আগ্রহ তৈরি হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন