ব্রাউজারে বিরক্তিকর ‘ভিডিও অটো-প্লে’ বন্ধের সহজ উপায়
অনলাইনে খবর বা তথ্য খুঁজতে গিয়ে হঠাৎ ভিডিও চালু হয়ে গেলে বিরক্তি হয়। এটি শুধু মনোযোগকে বাধাগ্রস্ত করে না, ব্যান্ডউইথ ও ব্যাটারিও দ্রুত শেষ করে। তবে কিছু সহজ কৌশলে এই সমস্যা দূর করা সম্ভব। এতে ব্রাউজিং আরও দ্রুত ও শান্ত হবে এবং অপ্রয়োজনীয় ডেটাও বাঁচবে।
চলুন জেনি নিই কোন ব্রাইজারে কীভাবে অটো-প্লে ভিডিও বন্ধ করা যায় সে সহজ উপায়গুলো সম্পর্কে-
গুগল ক্রোম-এ
অনেক জনপ্রিয় ব্রাউজারে ‘ভিডিও অটো-প্লে’ বন্ধ করার পদ্ধতি আছে। গুগল ক্রোমে যেতে হবে সেটিংসে, এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অংশে সাইট সেটিংস, অতিরিক্ত কনটেন্ট সেটিংসে সাউন্ড অপশন নির্বাচন করতে হবে। সেখানে ‘ডোন্ট অ্যালাউ সাইটস টু প্লে সাউন্ড’ চালু করে সমস্ত অটো-প্লে ভিডিও বন্ধ করা যায়। আরও শক্ত নিয়ন্ত্রণের জন্য ‘অটো-প্লেস্টপার’ বা ‘ডিসেবল এইচটিএমএল৫ অটো-প্লে’ এক্সটেনশন ব্যবহার করা যেতে পারে।
মোজিলা ফায়ারফক্সে
মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, পারমিশন, অটো-প্লে অংশে গিয়ে ‘ব্লক অডিও অ্যান্ড ভিডিও’ নির্বাচন করতে পারেন। চাইলে নির্দিষ্ট সাইটে ভিডিও চালু রাখার অনুমতি দেওয়া যায়।
মাইক্রোসফট এজ-এ
মাইক্রোসফট এজে সেটিংসে গিয়ে কুকিজ অ্যান্ড সাইট পারমিশন, মিডিয়া অটো-প্লে অংশে লিমিট বা ব্লক করে ভিডিও অটো-প্লে বন্ধ করা সম্ভব।
ম্যাক বা আইওএস-এ
ম্যাক বা আইওএস-এ সাফারিতে পছন্দ করতে হবে প্রেফারেন্সেস থেকে ওয়েবসাইট, অটো-প্লে অংশে গিয়ে ‘নেভার অটো-প্লে’ বা ‘স্টপ মিডিয়া উইথ সাউন্ড’ নির্বাচন। এতে সমস্ত সাইটে অটো-প্লে ভিডিও বন্ধ করা যাবে, চাইলে নির্দিষ্ট সাইটের জন্য আলাদা ব্যবস্থা রাখা যায়।
এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করলে অটো-প্লে ভিডিওর বিরক্তি কমবে, ডেটা ও ব্যাটারি বাঁচবে এবং ব্রাউজিং অভিজ্ঞতা আরও শান্ত ও দ্রুত হবে। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি সময় ও ডেটা বাঁচানোর কার্যকর সমাধান।
টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন