নতুন চিপ ও উন্নত সাউন্ডে অ্যাপলের হোমপড মিনি ২

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৫:২৫

ছয় বছর পর ছোট আকারের স্মার্ট স্পিকার হোমপড মিনি ২-এর নতুন সংস্করণ এনেছে অ্যাপল। হোমপড মিনি ২-তে যুক্ত হয়েছে নতুন এস১০ চিপ, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৬ এবং উন্নত শব্দপ্রযুক্তি। নতুন মডেলটির দাম রাখা হয়েছে ১৪৯ মার্কিন ডলার, যা আগের সংস্করণের তুলনায় ৫০ ডলার বেশি।

এই ভিডিওতে থাকছে অ্যাপল হোমপড মিনি ২-এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো:

  • নতুন এস১০ চিপ ও উন্নত শব্দ প্রক্রিয়াকরণ  
  • ওয়াই-ফাই ৬ই ও ব্লুটুথ ৬ সংযোগ  
  • আগের মডেলের তুলনায় উন্নত সাউন্ড  
  • নতুন সাউন্ড গ্লো আলোর প্রভাব  
  • টাচ নিয়ন্ত্রণ বন্ধ রাখার সুবিধা  
  • অ্যাপল টিভি ৪কে-এর সঙ্গে চারটি স্পিকার ব্যবহারের সম্ভাবনা  
  • ভবিষ্যৎ সফটওয়্যার আপডেটে সিরিতে এআই সুবিধা  
  • মাইক্রোফোনের সংখ্যা কমে তিনটি হওয়া  

নতুন ক্রেতাদের জন্য হোমপড মিনি ২ আকর্ষণীয় হতে পারে। তবে আগের মডেল ব্যবহারকারীদের জন্য বাড়তি ৫০ ডলার খরচ করে আপগ্রেড করা কতটা যুক্তিযুক্ত, সেটিও বিবেচনার বিষয়।