ভুয়া অ্যাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে হোয়াটসঅ্যাপ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৪:২৭

ভুয়া অ্যাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছে হোয়াটসঅ্যাপ
ছবি : টেকক্রাঞ্চ

স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা এখন এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ভুয়া অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি হওয়া নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সতর্ক করে হোয়াটসঅ্যাপ নতুন সতর্কবার্তা দিয়েছে।

ইতালির কিছু আইফোন ব্যবহারকারী ভুলবশত ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করার পর এই সতর্কবার্তা প্রকাশিত হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ভুয়া অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারকারীদের উপর নজরদারি করা হচ্ছিল। রিপোর্ট অনুসারে, এটি একটি ইতালি ভিত্তিক নজরদারি সংস্থা তৈরি করেছে। 

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই অভিযান অত্যন্ত লক্ষ্যভিত্তিক ছিল এবং ব্যবহারকারীদেরকে ভুয়া অ্যাপ ইনস্টল করার জন্য প্রতারণামূলক কৌশল ব্যবহার করা হয়েছিল। ভুক্তভোগীদের সংখ্যা সীমিত হলেও, মূলত ইতালিকেন্দ্রীক ছিল।

ভুয়া অ্যাপটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপের সঙ্গে প্রায় একই রকম দেখায়, তাই ব্যবহারকারীরা সঠিকভাবে পার্থক্য করতে পারেননি। একবার ইনস্টল হলে, হ্যাকাররা ডিভাইসের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারত। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়।

ইতালির সরকার ও পুলিশ এই বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করেছে যে, কোনো অ্যাপ ডাউনলোডের আগে শুধুমাত্র অফিসিয়াল উৎস যেমন অ্যাপল অ্যাপ স্টোর ব্যবহার করতে হবে এবং অ্যাপের প্রামাণিকতা যাচাই করতে হবে।

গত বছর মেটা ইতালিতে স্পাইওয়্যার কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নিয়েছিল। এটি ১৫ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক পারাগন কোম্পানির স্পাইওয়্যার সংক্রান্ত নজরদারি অভিযান প্রকাশিত হয়েছিল। এরপর ইতালি ও পারাগন আলাদা হয়ে গেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন