নজরে রাখার মতো ৮ নতুন গ্যাজেট
গত সপ্তাহে একটি নতুন ক্যামেরা এনেছে সনি, প্রথমবারের মতো পোর্টেবল ব্লুটুথ স্পিকার এনেছে অ্যান্ডওভার অডিও, আর ছোট আকারের হাই-ফাই মিউজিক প্লেয়ার নিয়ে এসেছে শ্যানলিং। এর বাইরেও আরও কিছু উল্লেখযোগ্য পণ্য সামনে এসেছে।
নিচে সেসব গ্যাজেট তুলে ধরা হলো-
সনি আরএক্স১০ ভি
এই ক্যামেরাটি ২০১৭ সালের একটি জনপ্রিয় মডেলের পরবর্তী সংস্করণ। এতে ২০.১ মেগাপিক্সেলের এক ইঞ্চি সেন্সর এবং ২৪-৬০০ মিমি জুম লেন্স রয়েছে। নতুন প্রসেসর ও উন্নত এআই ট্র্যাকিং যুক্ত হওয়ায় এটি আগের তুলনায় দ্রুত কাজ করে এবং অটোফোকাস আরও উন্নত। এছাড়া ভিডিও ধারণের সক্ষমতাও বাড়ানো হয়েছে।

দাম: ২ হাজর ৩শ’ মার্কিন ডলার
ফাইনাল ডিএক্স১০০০০ সিএল
এটি একটি ফ্ল্যাগশিপ ক্লোজড-ব্যাক তারযুক্ত হেডফোন। নতুন ধরনের ৪০ মিমি ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যা শব্দের বিকৃতি কমিয়ে আরও পরিষ্কার ও নির্ভুল সাউন্ড দিতে সক্ষম। ব্যক্তিগতভাবে গভীর ও মানসম্মত অডিও শোনার জন্য এটি তৈরি।

দাম: ৮ হাজার ৪শ’ ৯৯ মার্কিন ডলার
রুয়ার্ক আর৪১০ অ্যানিভার্সারি সংস্করণ
রুয়ার্ক অডিও তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সংস্করণটি এনেছে। মূল মডেলের মতোই ফিচার থাকলেও এতে সাদা ওক কাঠের বডি ও আলাদা ডিজাইন ব্যবহার করা হয়েছে।

মাত্র ৫০০টি ইউনিট তৈরি করা হবে।
ফিও এফজি থ্রি
এটি ফিওর প্রথম গেমিং হেডসেট। এতে দুটি ডায়নামিক ড্রাইভারের সমন্বয় রয়েছে, যা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে উন্নত সাউন্ড দেয়। বিভিন্ন গেমিং কনসোল, কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

দাম: ৭০ মার্কিন ডলার
শ্যানলিং এম জিরো পুরা
ছোট আকারের এই মিউজিক প্লেয়ারটি হাই-ফাই অডিও শোনার জন্য তৈরি। এতে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা নেই; মাইক্রোএসডি কার্ডে সংরক্ষিত গান চালানো যায়।

দাম: ১শ’ ২৯ মার্কিন ডলার
অ্যান্ডওভার ফ্রিপ্লে
এটি অ্যান্ডওভার অডিওর প্রথম পোর্টেবল ব্লুটুথ স্পিকার। বুমবক্স ধরনের এই স্পিকারটি মজবুত ডিজাইন, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ দেয়। এছাড়া এতে ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে।

দাম: ৪শ’ ২৯ মার্কিন ডলার
নাথিং ইয়ার থ্রিএ
এই ওয়্যারলেস ইয়ারবাডে ৩২ মেগাবাইট স্টোরেজ রয়েছে, যার মাধ্যমে কল রেকর্ড করা যায় এবং অ্যাপে সংরক্ষণ করা হয়। উন্নত ড্রাইভারের কারণে অডিও মান আরও ভালো। বিভিন্ন রঙে পাওয়া যাবে, যার মধ্যে নতুন একটি গোলাপি রঙ যুক্ত হয়েছে।

দাম: ১শ’ মার্কিন ডলার
মার্শাল অ্যাকটন ফোর ও স্ট্যানমোর ফোর
এই দুইটি ব্লুটুথ স্পিকারে আগের ডিজাইন বজায় রেখে সাউন্ড কোয়ালিটি উন্নত করা হয়েছে। এতে নতুন অডিও প্রযুক্তি যুক্ত হওয়ায় আরও বিস্তৃত ও পরিষ্কার শব্দ পাওয়া যায়। এছাড়া একাধিক ডিভাইস একসঙ্গে সংযোগ করার সুবিধাও রয়েছে।

দাম: অ্যাকটন ৩শ’ ৩০- ৪শ’ মার্কিন ডলার ও স্ট্যানমোর ৪শ’ ৩০- ৪শ’ মার্কিন ডলার
সূত্র : গিয়ার প্যাট্রোল ডটকম