দারাজের ৭.৭ ক্যাম্পেইনে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল
অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ‘৭.৭ সুপার সেভিংস সেল’ শুরু করছে। ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হয়ে ১৭ জুলাই পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। বর্ষা মৌসুমকে সামনে রেখে আয়োজিত এ বিক্রয় উৎসবে থাকছে বড় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার ও জ্যাকপট জয়ের সুযোগ।
ক্যাম্পেইনে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫% ছাড় মিলবে। মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে ছাড় থাকবে সর্বোচ্চ ৮০% পর্যন্ত। হট ডিলে পাওয়া যাবে সর্বোচ্চ ৭০% ছাড়। থাকছে ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং ৩ হাজার টাকা পর্যন্ত ১০% ভাউচার। ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল পণ্যে এসব সুবিধা মিলবে।
‘৭.৭ জ্যাকপট’-এ ডেটল পণ্যে ন্যূনতম ২শ’ ৯৯ টাকার কেনাকাটায় শীর্ষ ৫ ক্রেতা পাবেন মিডিয়া ১ টন নন-ইনভার্টার এসি, হায়ার ৩২ ইঞ্চি গুগল টিভি, ওয়ালটন রিচার্জেবল সিলিং ফ্যান, ফিলিপস এয়ার ফ্রায়ার এবং মিক্সার গ্রাইন্ডার।
উদ্বোধনী দিনে ৬ ঘণ্টার ব্র্যান্ড রাশ আওয়ার থাকবে। ৭, ৮, ১০, ১৫ ও ১৭ জুলাই ৭ ঘণ্টার রাশ আওয়ার চলবে। ৯ জুলাই ৭৭ ও ৭শ’ ৭৭ টাকার ট্র্যাকশন ডিল থাকবে। ৮ থেকে ১৬ জুলাই ভিশন, ইউনিলিভার, রিয়েলমি, রেকিট, ভিট, টপ টেক জোন, ম্যারিকো ও ওরাইমো ব্র্যান্ড ডে আয়োজন করা হবে।
‘এভরিডে লো প্রাইস’ সুবিধায় ৩ পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫ পণ্য কিনলে ১টি ফ্রি গিফট দেওয়া হবে। ডেটল ও ইউনিলিভার প্লাটিনাম, প্যারাস্যুট ন্যাচারালে ও হিমালয়া গোল্ড এবং সেসা ও গোদরেজ সিলভার পার্টনার হিসেবে যুক্ত আছে।
পেমেন্টে ব্যাংক কার্ডে ১২ থেকে ১৫% ছাড় মিলবে। বিকাশে সর্বোচ্চ ৫০০ টাকা তাৎক্ষণিক ছাড় থাকবে। ইবিএল জিপে ০% সুদে ইএমআই ও সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও পাওয়া যাবে।
রিয়েল-টাইম আপডেট ও সর্বশেষ ক্যাম্পেইনের খবর পেতে চোখ রাখুন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে।