শুধু প্রশ্নের উত্তর নয়, এবার আপনার হয়ে কাজও করবে গুগলের জেমিনি
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনিতে যুক্ত হচ্ছে আরও উন্নত ‘টাস্কস’ সুবিধা। এর মাধ্যমে শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, ব্যবহারকারীর হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, অনলাইনে কেনাকাটা এবং দৈনন্দিন নানা কাজ সম্পন্ন করার চেষ্টা করবে জেমিনি।
গুগলের নতুন এই সুবিধায় গুগল পে ব্যবহার করে কেনাকাটা এবং প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইটে নিরাপদে প্রবেশের ব্যবস্থাও থাকছে। আগে নির্বাচিত পরীক্ষক ও অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের জন্য চালু থাকলেও এবার কয়েক কোটি ব্যবহারকারীর কাছে বিনা মূল্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে গুগল।