এআই সাইবার নিরাপত্তায় ‘করমা’ মূল্য ১০০ কোটি ডলার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:১৮

মাত্র তিন মাস আগে যাত্রা শুরু করা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার নিরাপত্তা স্টার্টআপ ‘করমা’ পেয়েছে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের নতুন বিনিয়োগ। সিরিজ এ পর্যায়ের এই বিনিয়োগের পর প্রতিষ্ঠানটির মূল্যায়ন দাঁড়িয়েছে ১০০ কোটি মার্কিন ডলারে।

নিউ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েটসের নেতৃত্বে এই বিনিয়োগে অংশ নিয়েছে সিকোইয়া ক্যাপিটাল, খোসলা ভেঞ্চারস ও কোটিউয়ের মতো বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সব মিলিয়ে করমার সংগৃহীত বিনিয়োগের পরিমাণ এখন ১৮ কোটি ৫০ লাখ ডলার।

সাইবার নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এআই মডেল ও স্বয়ংক্রিয় এআই এজেন্ট তৈরি করছে করমা। সাম্প্রতিক সময়ে পিএইচপি, নোড.জেএস ও লাইটএলএলএমে নিরাপত্তা ত্রুটির খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির প্রযুক্তির প্রতি আগ্রহ বেড়েছে।

কিন্তু মাত্র তিন মাসে কীভাবে বিলিয়ন ডলারের মূল্যায়ন পেল করমা? এআইনির্ভর সাইবার নিরাপত্তার বাজারে প্রতিষ্ঠানটির সম্ভাবনাই বা কতটা?