মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে ৭০০ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা
মাইক্রোসফটের বৈশ্বিক সেবা বিপর্যয়ে বিশ্ব অর্থনীতিতে উৎপাদনশীলতা হারানোর আর্থিক ক্ষতি ৭০০ কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে। গত বৃহস্পতিবারের এই বিভ্রাটে আউটলুক, মাইক্রোসফট টিমসসহ বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়। এর প্রভাব পড়ে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক, সরকারি দপ্তর, হাসপাতাল, রেলওয়ে ও আদালতের কার্যক্রমেও।
ইন্টারনেট সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, প্রায় এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সমস্যার খবর আসে। মাইক্রোসফট জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। এর সঙ্গে সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই। প্রতিষ্ঠানটি বিভ্রাটের মূল কারণ সমাধান করেছে এবং সেবাগুলো পুনরুদ্ধারের কাজ শুরু করেছে।
এই ভিডিওতে থাকছে:
- কী কারণে মাইক্রোসফটের সেবা বিপর্যয় ঘটেছিল
- কোন কোন সেবা ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে
- ৭০০ কোটি ডলারের সম্ভাব্য ক্ষতির হিসাব
- মাইক্রোসফটের পক্ষ থেকে কী জানানো হয়েছে