এক প্রান্তিকে ১০ বিলিয়ন ডলারের বেশি আয় ওপেনএআইয়ের
প্রথমবারের মতো এক প্রান্তিকে ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় আগের প্রান্তিকের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক এআই মডেলের চাহিদা, মূল্য নির্ধারণে পরিবর্তন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নতুন পণ্য তৈরিতে মনোযোগ এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
তবে আয় বাড়লেও ব্যবসাপ্রতিষ্ঠানের বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা ওপেনএআইয়ের জন্য বড় চ্যালেঞ্জ। অ্যানথ্রপিকের তৃতীয় প্রান্তিকের আয় ১৭ বিলিয়ন ডলারে পৌঁছানোর তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে।
এই ভিডিওতে থাকছে:
- ওপেনএআইয়ের তৃতীয় প্রান্তিকের আয় ও প্রবৃদ্ধির হিসাব
- পরিচালন মুনাফার মার্জিনে কী পরিবর্তন এসেছে
- অ্যানথ্রপিকের সঙ্গে আয়ের তুলনা
- এআই বাজারে ওপেনএআইয়ের সামনে থাকা প্রতিযোগিতার চিত্র