বারবার ই-মেইল লিখতে হবে না! জিমেইলের এই ফিচার বাঁচাবে সময়

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:৪৪

একই ধরনের ই-মেইল কি বারবার লিখতে হয়? অফিসের কাজ, গ্রাহকের উত্তর কিংবা নিয়মিত তথ্য পাঠানোর জন্য প্রতিবার নতুন করে ই-মেইল লেখার প্রয়োজন নেই। জিমেইলের টেমপ্লেট ফিচার ব্যবহার করেই এই কাজ সহজ করা সম্ভব। এই ভিডিওতে দেখাব জিমেইলের টেমপ্লেট সুবিধা কীভাবে চালু করবেন, কীভাবে আগে লেখা ই-মেইল সংরক্ষণ করবেন এবং পরবর্তী সময়ে সেগুলো নতুন মেইলে ব্যবহার করবেন।

টেমপ্লেট ফিচার ফিচারের সুবিধা:

  • আগে লেখা ই-মেইল সংরক্ষণ করে রাখা যায়।
  • একই লেখা বারবার ব্যবহার করা যায়।
  • ওয়েবসাইটের লিংক, তালিকা ও সাজানো লেখা সংরক্ষণ করা যায়।
  • গুগল ড্রাইভ-এর ফাইলের লিংকও রাখা যায়।
  • সর্বোচ্চ ৫০টি টেমপ্লেট সংরক্ষণ করা যায়।

এ ছাড়া জিমেইল-এর কাস্টম কিবোর্ড শর্টকাট এবং আনরিড মেসেজ আইকন সুবিধা কীভাবে কাজে লাগাবেন, সেটিও তুলে ধরা হয়েছে। মনে রাখবেন, টেমপ্লেটস সুবিধাটি চালু করতে কম্পিউটারের জিমেইল ওয়েবসাইট ব্যবহার করতে হবে।