হ্যাকারের আগেই দুর্বলতা খুঁজবে ওপেনএআইের জিপিটি-৬ সাইবার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:০৯

সাইবার নিরাপত্তার জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ওপেনএআই -এর জিপিটি-৬ সাইবার ! সফটওয়্যার ও কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তাত্রুটি শনাক্ত করার পাশাপাশি সম্ভাব্য সাইবার হামলার কৌশল পরীক্ষা করতে সক্ষম এই নতুন এআই মডেল।

ওপেনএআই মডেলটির ঝুঁকির মাত্রা ‘ক্রিটিক্যাল’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। প্রতিষ্ঠানটির গবেষকেরা জিপিটি-৬ সাইবার  ব্যবহার করে মোজিলা ফায়ারফক্স-এর একাধিক উচ্চঝুঁকির নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন। পাশাপাশি লিনাক্স কার্নেলের রক্ষণাবেক্ষণকারীদের কাছে ৩০৪টি গুরুতর নিরাপত্তাত্রুটির তথ্য প্রকাশ করেছেন। কিন্তু কীভাবে কাজ করবে জিপিটি-৬ সাইবার? এই এআই কি সাইবার অপরাধীদের আগেই হ্যাকারদের কৌশল শনাক্ত করতে পারবে? আর এর অপব্যবহারের ঝুঁকি কতটা?