শিশুদের নিরাপত্তা নিয়ে ১০ কোটি ডলারে টিকটকের সমঝোতা
শিশুদের নিরাপত্তা নিয়ে করা মামলায় যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে ১০ কোটি মার্কিন ডলারে সমঝোতা করেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। অভিযোগ ছিল, শিশুদের দীর্ঘ সময় টিকটক ব্যবহারে উৎসাহিত করতে প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা আসক্তি তৈরি করতে পারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আলাবামা সর্বোচ্চ ৩০ কোটি ডলার পর্যন্ত পেতে পারে।