কথা বললেই কাজ করবে চ্যাটজিপিটি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩১

চ্যাটজিপিটিতে এবার শুধু কথা বলেই ফাইল, প্রেজেন্টেশন, ই-মেইল খসড়া ও বিভিন্ন জটিল কাজ করিয়ে নেওয়া যাবে। মোবাইল অ্যাপেও ভয়েস কমান্ডের মাধ্যমে এসব সুবিধা যুক্ত করছে ওপেনএআই। চ্যাটজিপিটির প্লাস ও প্রো ব্যবহারকারীরা ‘ওয়ার্ক’ ট্যাব থেকে ভয়েস কমান্ড দিয়ে ফাইল তৈরি, ই-মেইল খসড়া, স্ল্যাকের বার্তা সংক্ষেপ, ওয়েবসাইট ও প্রেজেন্টেশন তৈরি এবং ক্লাউড ব্রাউজারের মতো কাজ করতে পারবেন।

এদিকে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য থাকছে প্লাগইন ও সংযুক্ত অ্যাপ ব্যবহারের সুবিধা। ভয়েসে শুরু করা কাজ পরে ডেস্কটপে গিয়ে চালিয়ে নেওয়ার সুবিধাও থাকছে। ফলে চ্যাটজিপিটির এআই এজেন্ট আরও বেশি কাজ সরাসরি সম্পন্ন করতে পারবে।