প্রতিযোগিতায় টিকে থাকতে অর্ধেক দামে নতুন এআই মডেল আনল ওপেনএআই
ওপেনএআই উন্মোচন করেছে জিপিটি-৬ সিরিজের নতুন সল ও লুনা মডেল। নতুন মডেলগুলোর এপিআই ব্যবহারের খরচ আগের জিপিটি-৫.৬ সিরিজের তুলনায় প্রায় অর্ধেক করা হয়েছে। জটিল কাজ ও কোডিংয়ের জন্য সল এবং দ্রুত তথ্য বের করা, নথি সংক্ষেপ ও প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজে লুনা ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ওপেনএআই বলছে, ক্যাশিং ও ইনফারেন্স প্রযুক্তির উন্নতির কারণে খরচ কমানো সম্ভব হয়েছে। একই সময়ে অ্যানথ্রপিক-ও নতুন মডেল উন্মোচন করায় এআই মডেলের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।
এই ভিডিওতে জানুন ওপেনএআই-এর নতুন সল ও লুনা মডেলের বৈশিষ্ট্য, কম খরচের কারণ এবং নতুন সিরি কীভাবে এআই সহকারী হিসেবে কাজ করবে।