চ্যাটজিপিটিকে ছাড়িয়ে মেটার মিউজ
মেটার নতুন এআই অ্যাপ মিউজ চালুর মাত্র ১২ দিনেই ডাউনলোড ও দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবে চ্যাটজিপিটির শুরুর সময়ের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।অ্যাপটোপিয়ার হিসাবে যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস ব্যবহারকারীদের মধ্যে প্রথম ১২ দিনে মিউজের ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ, যেখানে একই সময়ে চ্যাটজিপিটির ডাউনলোড ছিল প্রায় ১৩ লাখ। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও মিউজ এগিয়ে ছিল।
তবে এই পরিসংখ্যান মেটার অভ্যন্তরীণ তথ্য নয়; তৃতীয় পক্ষের অনুমানভিত্তিক তথ্য। মিউজের সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সংযোগও অ্যাপটির বিস্তারে ভূমিকা রাখতে পারে।
মেটার মিউজ কেন এত দ্রুত জনপ্রিয় হচ্ছে এবং চ্যাটজিপিটির সঙ্গে এর প্রতিযোগিতা কোথায়—জেনে নিন ভিডিওতে।