আবারও বিভ্রাটে ফেসবুক-ইনস্টাগ্রাম

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮

যুক্তরাষ্ট্রে আবারও সাময়িক বিভ্রাটের মুখে পড়েছে মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মে প্রবেশ ও বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার কথা জানান।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে। পরে রাত ১০টার দিকে অভিযোগের সংখ্যা দ্রুত কমে আসে এবং সেবা প্রায় স্বাভাবিক হয়ে যায়।

বিভ্রাটের সঠিক কারণ সম্পর্কে মেটা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে জুলাইয়েও একই ধরনের বিভ্রাটের ঘটনা ঘটেছিল।