আইফোনে লিকুইড গ্লাসের উজ্জলতা নিয়ন্ত্রণ করবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২১

আইফোনে লিকুইড গ্লাসের উজ্জলতা নিয়ন্ত্রণ করবেন যেভাবে

আইওএস ২৭-এ আইফোনের লিকুইড গ্লাসের চেহারা নিজের পছন্দমতো পরিবর্তন করা যাবে। নতুন সংস্করণে স্লাইডার টেনে এর স্বচ্ছতা ও রঙের মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি উজ্জ্বল আলোর প্রভাবও কমানো যাবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ২৭-এ লিকুইড গ্লাসের নিয়ন্ত্রণ ‘অ্যাপিয়ারেন্স’ নামে নতুন একটি বিভাগে রাখা হয়েছে। এখান থেকে কন্ট্রোল সেন্টার, হোমস্ক্রিনের ফোল্ডার, অ্যাপের বিভিন্ন প্যানেল ও লকস্ক্রিনের নোটিফিকেশনে লিকুইড গ্লাসের প্রভাব পরিবর্তন করা যাবে।

যেভাবে লিকুইড গ্লাসের চেহারা বদলাবেন

প্রথমে আইফোনের সেটিংস খুলে অ্যাপিয়ারেন্স-এ যেতে হবে। এরপর লিকুইড গ্লাস নির্বাচন করে স্লাইডারটি বাঁ দিকে টানলে কাচের মতো স্বচ্ছতা বাড়বে। ডান দিকে টানলে রঙ ও অস্বচ্ছতা বাড়বে। মাঝামাঝি অবস্থানটি অ্যাপলের নির্ধারিত ডিফল্ট সেটিংস।

স্লাইডার সরানোর সঙ্গে সঙ্গে একই পর্দায় পরিবর্তনের নমুনা দেখা যাবে। ফলে সেটিংস থেকে বের না হয়েই পছন্দের মাত্রা ঠিক করা যাবে।

স্বচ্ছতা নিয়ন্ত্রণের উপায়

স্লাইডার দিয়ে লিকুইড গ্লাস পুরোপুরি ম্যাট করা যায় না। প্রায় সব স্বচ্ছতা বন্ধ করতে সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > ডিসপ্লে ও টেক্সট সাইজ-এ গিয়ে স্বচ্ছতা কমান সুবিধা চালু করতে হবে।

একই বিভাগে কনট্রাস্ট বাড়ান সুবিধা চালু করলে বোতাম, লেখা ও পেছনের অংশের পার্থক্য আরও স্পষ্ট হবে। উজ্জ্বল আলোর প্রভাব কমান সুবিধা চালু করলে লিকুইড গ্লাসের আলোকসজ্জার প্রভাব কমে যাবে।

এ ছাড়া অ্যাক্সেসিবিলিটি > মোশন বিভাগ থেকে মোশন কমান চালু করলে লিকুইড গ্লাসের অ্যানিমেশনও কমানো যাবে। আইওএস ২৭ আইফোন ১১ ও পরবর্তী মডেলে ব্যবহার করা যায়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন