হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস গোপনে দেখার ৩ উপায়

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১৭:৩৭

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস গোপনে দেখার ৩ উপায়

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে কে দেখেছে, তা সহজেই জানা যায়। তবে কিছু কৌশল ব্যবহার করলে অন্যের স্ট্যাটাস দেখা গেলেও আপনার নাম ভিউয়ার তালিকায় দেখা যাবে না। এর মধ্যে রয়েছে অ্যাপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন থেকে শুরু করে ইন্টারনেট সংযোগ সাময়িক বন্ধ রাখার মতো পদ্ধতি।

সবচেয়ে সহজ উপায় হলো ‘রিড রিসিপ্ট’ বা পড়া নিশ্চিতকরণ বন্ধ রাখা। এই অপশন বন্ধ করলে আপনি অন্যের স্ট্যাটাস দেখলেও তা তাদের কাছে দৃশ্যমান হবে না। তবে এ ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা আছে- আপনিও জানতে পারবেন না, আপনার স্ট্যাটাস কে দেখেছে।

রিড রিসিপ্ট বন্ধ রাখা

অ্যাপটি খুলে সেটিংসে গিয়ে গোপনীয়তা অপশনে প্রবেশ করুন। সেখানে রিড রিসিপ্ট বন্ধ করে দিন। এরপর স্ট্যাটাস দেখুন। তবে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগে আবার অপশনটি চালু করলে আপনার নাম ভিউ তালিকায় চলে আসতে পারে।

এয়ারপ্লেন মোড ব্যবহার

প্রথমে অ্যাপটি খুলে কিছুক্ষণ অপেক্ষা করুন, যাতে স্ট্যাটাসগুলো লোড হয়। এরপর ফোনে এয়ারপ্লেন মোড চালু করে ইন্টারনেট সংযোগ বন্ধ করুন। তখন স্ট্যাটাস দেখুন এবং অ্যাপটি সম্পূর্ণ বন্ধ করে দিন। পরে আবার ইন্টারনেট চালু করুন। এতে আপনার দেখা তথ্য তালিকায় যুক্ত হবে না।

ফাইল ব্যবস্থাপক ব্যবহার (অ্যান্ড্রয়েড)

অ্যান্ড্রয়েড ফোনে স্ট্যাটাসের ছবি সাময়িকভাবে একটি লুকানো ফোল্ডারে সংরক্ষিত থাকে। ফাইল ব্যবস্থাপক অ্যাপে গিয়ে ‘লুকানো ফাইল’ দেখার অপশন চালু করে নির্দিষ্ট ফোল্ডারে প্রবেশ করলে সরাসরি ছবিগুলো দেখা যায়। তবে এই পদ্ধতি মূলত ছবিভিত্তিক স্ট্যাটাসের ক্ষেত্রে কার্যকর।

ব্যবহারকারীদের জন্য এসব পদ্ধতি কার্যকর হলেও গোপনীয়তা ও নৈতিকতার বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন