ভিডিও দেখার ধরন বদলাতে ইউটিউবের নতুন উদ্যোগ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৪:০৮

ভিডিও দেখার ধরন বদলাতে ইউটিউবের নতুন উদ্যোগ
ছবি : টেকক্রাঞ্চ

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব শর্টসে আসছে একগুচ্ছ নতুন পরিবর্তন। এবার ব্যবহারকারীরা চাইলে ভিডিও দ্বিগুণ গতিতে চালাতে পারবেন, ফলে আরও দ্রুত কনটেন্ট দেখা সম্ভব হবে। একই সঙ্গে কিছু পরিচিত ফিচার বাদ দিয়ে নতুন অভিজ্ঞতা তৈরির দিকেও জোর দিচ্ছে প্ল্যাটফর্মটি।

গুগলের মালিকানাধীন ইউটিউব জানায়, শর্টস ভিডিও এখন থেকে দ্বিগুণ গতিতে চালানোর অপশন যুক্ত হচ্ছে। এতে ব্যবহারকারীরা দ্রুত তথ্য গ্রহণ করতে পারবেন বা ভিডিওর পছন্দের অংশ সহজে খুঁজে নিতে পারবেন। মূলত স্বল্প সময়ের কনটেন্টকে আরও দ্রুত উপভোগের অভিজ্ঞতা দিতে এই ফিচার আনা হচ্ছে।

এছাড়া শর্টসে ‘ডিসলাইক’ বাটন সরিয়ে ফেলেছে ইউটিউব। এখন কোনো ভিডিও অপছন্দ হলে ব্যবহারকারীদের ‘নট ইন্টারেস্টেড’ বা ‘ডোন্ট রিকমেন্ড দিস চ্যানেল’ অপশন ব্যবহার করতে হবে। অন্যদিকে, লাইক বাটনের পরিবর্তে যুক্ত হয়েছে হার্ট ইমোজি, যা কনটেন্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর নতুন মাধ্যম হিসেবে কাজ করবে।

নতুন আপডেটে আরও যুক্ত হচ্ছে ‘ক্লিয়ার স্ক্রিন মোড’। এই ফিচার চালু করলে ভিডিও চলাকালে স্ক্রিনের সব আইকন ও লেখা সাময়িকভাবে লুকিয়ে যাবে। ফলে কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই পুরো স্ক্রিনে কনটেন্ট দেখা যাবে।

ইউটিউব জানিয়েছে, এসব পরিবর্তনের লক্ষ্য হলো শর্টস ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বতঃস্ফূর্ত করা। তবে নতুন ফিচারগুলো কবে থেকে সবার জন্য চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। ধাপে ধাপে এগুলো উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের পর শর্টস নিয়ে দেরিতে বাজারে এলেও দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ইউটিউব। ২০২৫ সালের জুন পর্যন্ত প্ল্যাটফর্মটিতে প্রতিদিন প্রায় ২০০ বিলিয়ন ভিউ হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি, টিভি স্ক্রিনেও শর্টস দেখার প্রবণতা বাড়ছে, যেখানে মাসে প্রায় ২০০ কোটি ঘণ্টা সময় ব্যয় করছেন দর্শকরা।খা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন